এক্সপ্লোর

তাপমাত্রা বাড়লে কি কমবে করোনার ক্ষমতা? নাকি হয়ে উঠবে আরও ভয়ঙ্কর? গবেষণায় কী ইঙ্গিত

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তাপমাত্রা ও করোনার সঙ্গে সম্পর্ক নিয়ে নানা তত্ত্ব। নানারকম গবেষণাও চলছে এই নিয়ে।

নয়াদিল্লি: বিশ্বজুড়ে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনা আতঙ্ক। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে নানারকম জল্পনা কল্পনা। কীসে দাপট কমবে করোনা ভাইরাসের, তাই নিয়ে নানারকম চর্চা চলছেই। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তাপমাত্রা ও করোনার সঙ্গে সম্পর্ক নিয়ে নানা তত্ত্ব। নানারকম গবেষণাও চলছে এই নিয়ে। তাপমাত্রা বাড়লেই প্রভাব পড়ে এই ভাইরাসে, দাবি একদল গবেষকের। অন্য আরেকদল গবেষকের আবার দাবি, ক্রমাগত জিনগত পরিবর্তন ঘটিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই ভাইরাস। এ নিয়ে আশা-আশঙ্কার সুর চিকিত্‍সকদের গলায়। শুক্রবার, কেন্দ্রীয় সরকারের তরফে পরিষ্কার জানানো হয়েছে, গরম বাড়লে করোনা ভাইরাস ক্ষমতা হারাবে, এমন তত্ত্বে সিলমোহর দেওয়া যাচ্ছে না। সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভাইরাসের চরিত্র এখনও অজানা। উচ্চ তাপমাত্রায় ভাইরাসের ক্ষমতা লোপ পাবে কিনা, তা এখনও বলা যাচ্ছে না। চিনে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, তাপমাত্রা ৮.৭২ ডিগ্রি সেলসিয়াস পার করার পর ভাইরাসের সংক্রমণ কমেছে।বিশেষজ্ঞদের অনেকে আবার দাবি করেছে, বেশি তাপমাত্রা বা আর্দ্রতা সহ্য করতে পারে না এই ভাইরাস। হু যদিও এই তত্ত্বে সিলমোহর দেয়নি। জানিয়ে দিয়েছে, অযথা এমন আশা করার যুক্তি নেই। অন্যদিকে হাভার্ড টি এইচ চ্যান স্কুলের একটি গবেষণা বলছে, চিনেই ঠান্ডা ও গরম দুরকম পরিবেশেই এই ভাইরাস ছড়িয়েছে। তাই এমন দাবি অবান্তর। আবার, চিনেরই পেকিং ইউনিভার্সিটির স্কুল অফ লাইফ সায়েন্সেসের একদল গবেষক নোভেল করোনা ভাইরাস নিয়ে গবেষণা চালিয়েছেন। তাঁদের দাবি, গবেষণায় দেখা গিয়েছে, জিনগত পরিবর্তন ঘটিয়ে এই নোভেল করোনাভাইরাস আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আপাতত সতর্কতা ছাড়া উপায় দেখছে না মানুষ।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
SIR Row: SIR বিতর্কে এবার নাম জুড়ল টাটাদের TCS সংস্থার, ফর্ম-৬ বদলানোর নির্দেশ কে দিয়েছিল? প্রশ্ন তুললেন রাহুল গাঁধী
SIR বিতর্কে এবার নাম জুড়ল টাটাদের TCS সংস্থার, ফর্ম-৬ বদলানোর নির্দেশ কে দিয়েছিল? প্রশ্ন তুললেন রাহুল গাঁধী

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget