এক্সপ্লোর

Income Tax: বিরিয়ানি খেতে গিয়ে নগদে বিল মিটিয়েছিলেন? রেস্তরাঁ ব্যবসায় ৭০০০০ কোটি টাকার দুর্নীতির পর্দাফাঁস

Restaurant Billing Scam: হায়দরাবাদের তিন জনপ্রিয় বিরিয়ানি সংস্থাই প্রথমে নজরে ছিল।

নয়াদিল্লি: করফাঁকির অভিযোগ ছিল তিন জনপ্রিয় বিরিয়ানি সংস্থার বিরুদ্ধে। সেই নিয়ে তল্লাশিতে নেমে চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। বড় জালিয়াতি চক্রের সন্ধান পেল আয়কর বিভাগ। অভিযোগ, করফাঁকি দিতে বিভিন্ন রেস্তরাঁ ব্যবসা সংক্রান্ত তথ্য গোপন করেছে। সবমিলিয়ে প্রায় ৭০০০০ কোটি টাকার আয় গোপন রাখা হয় বিভিন্ন রেস্তরাঁর তরফে। বিশেষ করে নগদ লেনদেন লুকনো হয় বলে অভিযোগ। রেস্তরাঁ ব্যবসায় এত বড় কর জালিয়াতি আগে ধরা পড়েনি বলে জানা যাচ্ছে। (Restaurant Billing Scam)

হায়দরাবাদের তিন জনপ্রিয় বিরিয়ানি সংস্থাই প্রথমে নজরে ছিল। সেই মতো গত বছর নভেম্বর মাসে তাদের বিভিন্ন রেস্তরাঁয় হানা দেয় আয়কর বিভাগ। আর তাতেই বিভিন্ন রেস্তরাঁর ৭০০০০ কোটি টাকার আয় গোপন করার বিষয়টি সামনে এসেছে বলে খবর। একটি সর্বভারতীয় বিলিং সফ্টওয়্যার প্ল্যাটফর্ম ব্যবহার করে, ২০১৯-’২০ সাল থেকে এই কাণ্ড চলছিল বলে জানা গিয়েছে। (Income Tax)

আয়কর আইনের ১৩৩এ ধারায় গোটা তদন্তপ্রক্রিয়া চালানো হয়েছে। ২০১৯-’২০ থেকে ২০২৫-’২৬, এই ছয় অর্থবর্ষের লেনদেন সংক্রান্ত ৬০ টেরাবাইট তথ্য খতিয়ে দেখা হয়। আয়কর বিভাগ সূত্রে খবর, দেশের ১ লক্ষের বেশি রেস্তরাঁ ওই বিলিং সফ্টওয়্যার ব্যবহার করে, যা কি না ভারতের রেস্তরাঁ ব্যবসার প্রায় ১০ শতাংশ।

আয়কর আধিকারিকরা মোট ২.৪৩ লক্ষ কোটি টাকা মূল্যের বিল পরীক্ষা করে দেখেন। তদন্তে উঠে আসে, বিল তৈরির পর ১৩, ৩২৭ কোটি টাকার হিসেব মুছে দেওয়া হয়। ইচ্ছাকৃত ভাবে বিক্রিবাটা গোপন করা হয় বলেই মনে করছেন আয়কর আধিকারিকরা। হায়দরাবাদে আয়কর বিভাগের ডিজিটাল ল্যাবে ফরেনসিক পরীক্ষা হয়। AI ব্যবহার করে ১.৭৭  লক্ষ রেস্তরাঁর ID, GST নম্বর, PAN সংক্রান্ত তথ্য খুঁটিয়ে দেখেন তদন্তকারীরা। 

বিপুল পরিমাণ আয় গোপন রাখতে একাধিক পন্থা নেওয়া হয় বলে দাবি আয়কর বিভাগের। তাদের দাবি, ১) কার্ড, UPI, নগদ লেনদেনের সব কিছু প্রথমে সিস্টেমের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে, বেছে বেছে লেনদেনের কিছু অংশ মুছে ফেলা হয়। বিশেষ করে নগদ লেনদেনের তথ্য মুছে ফেলা হয় বলে অভিযোগ। অর্থাৎ রেস্তরাঁয় খাওয়া করে যাঁরা নগদ টাকায় বিল মেটান, সেই সব বিল সরিয়ে ফেলা হয়। সেভাবেই আয় কম দেখায় রেস্তরাঁগুলি। ২) কিছু ক্ষেত্রে রেস্তরাঁগুলি ৩০ দিন পর্যন্ত সময়সীমার আয়ের রেকর্ড মুছে ফেলে। পরবর্তীতে সামান্য আয় দেখিয়ে আয়কর রিটার্ন জমা করে। ৩) কিছু ক্ষেত্রে আবার পুরোপুরি মুছে না ফেলে, আয় কম দেখানো হয়। 

তদন্তকারীরা জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানায় ৩৭৩৪ PAN থেকে ৫১৪১ কোটি টাকা আয় গোপন করা হয়। ওই দুই রাজ্যে ৪০টি রেস্তরাঁ প্রায় ৪০০ কোটি টাকা কম আয় দেখিয়েছে। কিছু ক্ষেত্রে আবার আয়ের ২৭ শতাংশই আড়াল করা হয়। রাজ্যগুলির মধ্যে কর্নাটকেই সবচেয়ে বেশি টাকার ব্যবসার হিসেব মুছে ফেলা হয়, প্রায় ২০০০ কোটি টাকার, তেলঙ্গানায় ১৫০০ কোটি এবং তামিলনাড়ুতে ১২০০ কোটি। মহারাষ্ট্র এবং গুজরাতেও ভূরি ভূরি জালিয়াতি চোখে পড়েছে।

গোড়ায় এই তদন্ত ছিল হায়দরাবাগ নির্ভর, যা পরবর্তীতে বিশাখাপত্তনম এবং অন্যত্র পৌঁছয়। তবে বিলিং সফ্টওয়্যার প্ল্যাটফর্ম অপব্যবহারের বিষয়টি সামনে আসার পর নড়েচড়ে বসে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস। দেশব্যাপী রেস্তরাঁ শিল্পে যে বিলিং সফ্টওয়্যার প্ল্যাটফর্ম ব্যবহৃত হচ্ছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
TMC Breaking : তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Bisleri Water : এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ
এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget