এক্সপ্লোর
বাড়ল না রেলভাড়া, রেলের জন্য বাজেটে বরাদ্দ ১.৫৮ লাখ কোটি টাকা, এখনও পর্যন্ত সর্বাধিক

নয়াদিল্লি: ভারতীয় রেলের জন্য ১.৫৮ লাখ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ২০১৪-র লোকসভা ভোটের আগে যে অন্তর্বর্তী বাজেট পেশ হয়, তাতে রেলের জন্য যে অর্থ বরাদ্দ হয়, তার থেকে এই বাজেট বেড়েছে ১৪৮ শতাংশ। এর আগে এত বেশি অর্থ এই গণ পরিবহণ ব্যবস্থার জন্য কখনও বরাদ্দ হয়নি। আধুনিকীকরণের ফলে রেলের কমতে থাকা রাজস্ব আবার বৃদ্ধির মুখ দেখবে বলে তারা আশা করছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ থাকায় পীযূষ গয়াল অর্থ মন্ত্রকের দায়িত্ব নিয়েছেন। তিনিই আবার রেলমন্ত্রী। বাজেট বক্তৃতায় গয়াল বলেছেন, ২০১৮-১৯ সাল ভারতীয় রেলের পক্ষে সব থেকে নিরাপদ বছর। ব্রড গেজ লাইনের সমস্ত প্রহরীহীন লেভেল ক্রসিং তুলে দেওয়া হয়েছে, ফলে কমেছে দুর্ঘটনা। ১.৫৮ লাখ কোটির মত বিশাল অঙ্ক এতে বিনিয়োগ যেমন হচ্ছে, তেমনই চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সেমি হাই স্পিড ট্রেন ভারতীয় যাত্রীদের আন্তর্জাতিক ট্রেন সফরের অভিজ্ঞতা দেবে। পাশাপাশি উৎসাহ পাবে মেক ইন ইন্ডিয়া প্রকল্প, হবে কর্মসংস্থান। মন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থবর্ষের অপারেটিং রেশিওর উন্নতি হয়েছে, এখন তা ৯৬.২ শতাংশ, আগামী অর্থবর্ষে ৯৫ শতাংশ লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। রেলভাড়া বৃদ্ধির ব্যাপারেও কোনও ঘোষণা হয়নি।
আরও পড়ুন
সেরা শিরোনাম
নির্বাচন ২০২৬
খবর
নির্বাচন ২০২৬
খবর
























