এক্সপ্লোর

Road Accident: দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা, মৃত ১, আহত ৫

চারটি গাড়ির সংঘর্ষে আহত কমপক্ষে ৫ জন। মৃত্যু হয়েছে একজনের। সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: সাত সকালে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা। চারটি গাড়ির সংঘর্ষে আহত কমপক্ষে ৫ জন। মৃত্যু হয়েছে একজনের। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নিউ আলিপুর থেকে ছোট ট্যুরিস্ট বাসে চড়ে তাজপুর যাচ্ছিলেন জনাদশেক পর্যটক। টোল প্লাজার কাছে বাসটি দাঁড়িয়েছিল। একদম পিছনে থাকা একটি ট্রেলার সামনে দাঁড়ানো একটি ট্রেলারকে ধাক্কা মারে। তার জেরে দ্বিতীয় ট্রেলারটি সামনে থাকা গাড়িটিকে ধাক্কা মারায় সেটি ধাক্কা মারে বাসে। দ্রুত ঘটনাস্থলে যায় হেস্টিংস থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, পিছনের ট্রেলারটি ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে। এর জেরে কিছুক্ষণের জন্য টোল প্লাজায় যানজট তৈরি হয়।

জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ট্রাভেলার বাস, প্রাইভেট কারকে, পিছন থেকে ধাক্কা মারে একটি পণ্য বোঝাই ট্রেলার। ওই প্রাইভেট কারে ছিলেন চার জন যাত্রী। ওই গাড়ির ১ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রত্যেককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন পণ্য বোঝাই ট্রেলারের চালক। কিন্তু তাঁকে ধরে ফেলে পুলিশ। পণ্য বোঝাই ট্রেলারের চালককে আটক করেছে হেস্টিংস থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনা? ওই চালককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা পুলিশের।

শহরের দু’প্রান্তে দু’টি দুর্ঘটনা। প্রাণ গেল এক মহিলা-সহ দুই নাগরিকের। আহত আরও ছয়। শনিবার কাকভোরে দ্বিতীয় হুগলি সেতুতে পরপর একাধিক গাড়ির সংঘর্ষ হয়। মৃত্যু হয় কলকাতার নেতাজিনগরের বাসিন্দা বছর চৌষট্টির এক ব্যক্তির। 

আহত হয়েছেন আরও ৫ জন। পুলিশ সূত্রে খবর, ভোর সোওয়া পাঁচটা নাগাদ টোল প্লাজার কাছে দাঁড়িয়েছিল একটি ট্রেলার। তখন পিছন থেকে এসে আরেকটি ট্রেলার সেটিকে ধাক্কা মারে। এরপরেই দাঁড়িয়ে থাকা ট্রেলারটি সামনের আরও দুটি গাড়িকে ধাক্কা মারে। আহত ৬ জনকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে হেস্টিংস থানার পুলিশের অনুমান, সবার পিছনে থাকা কন্টেনার বোঝাই ট্রেলারটি ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুর হাওড়ামুখী লেনের একাংশ প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকে।

এদিকে, দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনার আগে ইএম বাইপাস সংলগ্ন রুচিরা আবাসনের সামনেও আরেকটি দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে তিনটেয় সিলিন্ডার বোঝাই লরির ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়েন স্কুটার আরোহী এক মহিলা। এরপরই লরিটি পিষে দেয় তাঁকে। এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় পূর্ব যাদবপুরের মুকুন্দপুরের বাসিন্দা মনিকা সরকারের। দুর্ঘটনায় আহত হয়েছেন স্কুটার চালকও। তদন্ত শুরু করেছে লালবাজারের ফ্যাটাল স্কোয়াড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন
মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন
PM Narendra Modi : 'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget