এক্সপ্লোর

RSS News: ‘প্রত্যেকের তিনটি করে সন্তান নেওয়া উচিত, এতে সুস্থ থাকবেন’, ভারতীয়দের পরামর্শ RSS প্রধান মোহন ভাগবতের

Mohan Bhagwat: সন্তান জন্মের হার ৩ না হলে মনুষ্যজাতির অবলুপ্তি ঠেকানো যাবে না। 

নয়াদিল্লি: ফের তিনটি করে সন্তান ধারণের পক্ষে সওয়াল বিজেপি-র অভিভাবক সংস্থা, রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের। প্রত্যেক দম্পতির তিনটি করে সন্তান নেওয়া উচিত বলে মন্তব্য করলেন তিনি। তাঁর দাবি, ভারতে মহিলাদের সন্তানধারণে হার এই মুহূর্তে ২.১। সন্তান জন্মের হার ৩ না হলে মনুষ্যজাতির অবলুপ্তি ঠেকানো যাবে না। প্রত্যেকেরই এটা মেনে নেওয়া উচিত বলে মত তাঁর। (RSS News)

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমন মন্তব্য করেন ভাগবত। তিনি বলেন, "আমি তো পশুচিকিৎসক। সেখানে এই সমস্যা নেই। আমাদের দেশের জনসংখ্যা নীতি ২.১ হার সুপারিশ করে। গাণিতিক দৃষ্টিভঙ্গিতে ২.১ বলতে ২ বোঝায়। মানুষের .১ সন্তান বলে কিছু হয় না। তাই ২.১-এর অর্থ ৩। ভারতের প্রত্যেক নাগরিককে দেখতে হবে, বাড়িতে তিন সন্তান যেন থাকে। দেশের কথা ভেবেই বলছি।" (Mohan Bhagwat)

পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে ভারতের জনসংখ্যা ১৪৫ কোটি, যা পৃথিবীর মধ্যে সর্বাধিক। কিন্তু জনসংখ্যার নিরিখে মানুষের জীবনের গুণমান একেবারেই উন্নত নয়। খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সবেতেই পিছিয়ে ভারত। এমন পরিস্থিতিতে তিন সন্তানের ভরণপোষণ যে মুখের কথা নয়, তাও স্বীকার করেছেন ভাগবত। কিন্তু তাঁর যুক্তি, "উদ্বেগও রয়েছে। জনসংখ্যা সম্পদও হতে পারে, আবার বোঝাও হয়ে উঠতে পারে। সন্তানকে খাওয়াতে তে হবে! তাই জনসংখ্যা নীতি প্রয়োজন। কিন্তু জনসংখ্যায় নিয়ন্ত্রণ যেমন প্রয়োজন, তেমনই জনসংখ্যা পর্যাপ্ত হওয়াও প্রয়োজন। তাই তিনটির বেশি হওয়া উচিত নয়, যাতে তাঁদের পালন করতে সমস্যা না হয়। এব্যাপারে সকলকে একমত হতে হবে।"

জাতি-ধর্ম নির্বিশেষে সমাজে সব শ্রেণির মধ্যেই শিশুর জন্মের হার কমছে বলে জানান ভাগবত। তাঁর কথায়, "সকলের মধ্যেই জন্মের হার কমছে। হিন্দুদের মধ্যে জন্মের হার আগে থেকেই কম ছিল। তাই তাদের মধ্যে আরও কমছে। অন্যদের মধ্যেও কমছে। আজ ওঁদেরও কমছে। প্রকৃতির আচরণ এমনই। জনসংখ্যা বেশি হলে কিছু ঘটে। তাই তিনের বেশিও হওয়া উচিত নয়, তিনের কমও হওয়া উচিত নয়। এর জন্য় নতুন প্রজন্মকে তৈরি করতে হবে। যাঁদের হাতে এখনও সুযোগ রয়েছে, তাঁদের চেষ্টা করা উচিত।"

এব্যাপারে চিকিৎসকদের সঙ্গেও  কথা হয়েছে বলে দাবি ভাগবতের। তাঁর বক্তব্য, "চিকিৎসকরা আমাকে বলেছেন যে সঠিক বয়সে বিয়ে হলে, তিনটি সন্তানের জন্ম দিলে, মা-বাবা এবং শিশু, সকলেই সুস্থ থাকেন। বাড়িতে ভাইবোনের সঙ্গে বেড়ে উঠলে অহঙ্কার সামলাতে শেখে শিশুরা, ভবিষ্যতেও কোনও সমস্যা হয় না। একথা চিকিৎসকরাই বলছেন।" এই প্রথমবার নয় যদিও। আগেও তিনটি করে সন্তানের পক্ষে সওয়াল করেন ভাগবত।

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget