এক্সপ্লোর

নাতনির তৈরি কেক, ৮৬ তম জন্মদিন পালন রাসকিন বন্ডের, বিশ্বজুড়ে অনুরাগীদের শুভেচ্ছা

৮৬ বছরে পদার্পন প্রথিতযশা সাহিত্যিক রাসকিন বন্ড। মুসৌরির বাড়িতে পরিবার পরিজনদের সঙ্গে বিশেষ এই দিনটি পালন করলেন তিনি। আর এই জন্মদিন পালনের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করেছে লেখকের এক ফ্যান ক্লাব।

নয়াদিল্লি: ৮৬ বছরে পদার্পন প্রথিতযশা সাহিত্যিক রাসকিন বন্ড। মুসৌরির বাড়িতে পরিবার পরিজনদের সঙ্গে বিশেষ এই দিনটি পালন করলেন তিনি। আর এই জন্মদিন পালনের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করেছে লেখকের এক ফ্যান ক্লাব। রাসকিন বন্ডের নাতনি সৃষ্টি নিজের হাতে তৈরি করেছিলেন গাজরের কেক। তা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন প্রবীন লেখক। ফেসবুকে সামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে যে, সৃষ্টি গাইছেন হ্যাপি বার্থডে টু ইউ গান। আর হাসিমুখে কেক কাটছেন জনপ্রিয় সাহিত্যিক। জন্মদিন পার্টি শুরু হয় মাঝরাতের প্রাক্কালে। দুটি বেলুন সহ লেখককে ছবির জন্য পোজ দিতে দেখা যায়। কেকের ওপরে রাখা কার্ডে লেখা ছিল, হ্যাপি বার্থডে, দা। সমগ্র বিশ্ব থেকেই রাসকিন বন্ডের অনুরাগীরা তাঁদের প্রিয় লেখককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আর এই শুভেচ্ছা ও ভালোবাসার জন্য পৃথক একটি ভিডিও বার্তার মাধ্যমে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। রাসকিন বন্ড বলেছেন, শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। এত পাঠক ও শ্রোতা ফেসবুকে লিখছেন দেখে খুবই আনন্দিত। এতজন যে আমার লেখা উপভোগ করেন এবং তাঁদের আনন্দ দিতে পেরেছি, তা জেনে খুবই আপ্লুত। সবাই ভালো থাকুন।
রাসকিন বন্ডের জন্মদিন পালনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনুরাগীরা তাঁর দীর্ঘ জীবন ও কলম দিয়ে গল্পের ছবি আঁকার সৃষ্টি চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন। রাসকিন বন্ড সুবিখ্যাত লেখক। রেন ইন দ্য মাউন্টেন:নোটস ফ্রম দ্য হিমালয়, আ টাউন কলড দেহরা, আউর ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা-র মতো গ্রন্থের লেখক রাস্টির মতো ফিকশনাল চরিত্রের স্রষ্টা। রাসকিন বন্ডের ছোট গল্প “সুসানার সেভেন হাসবেনডস” উপর ভিত্তি করে বিশাল ভরদ্বাজের চলচ্চিত্র “সাত খুন মাফ” তৈরি করা হয়েছে।তাঁর বেশিরভাগ গল্পেরই প্রেক্ষাপট হিমালয়। সেখানেই তাঁর শৈশব কেটেছে। ১৯৯২-এ সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত  করা হয় তাঁকে। ১৯৯৯ সালে পদ্মশ্রী এবং ২০১৪ সালে পদ্মভূষণ পান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : লাল-পেড়ে শাড়িতে কাকলি, মোদি-শাহের সঙ্গে এক্কেবারে প্রথম সারিতে, বৈঠকে যোগ দেওয়ার আগেই বললেন ...
লাল-পেড়ে শাড়িতে কাকলি, মোদি-শাহের সঙ্গে এক্কেবারে প্রথম সারিতে, বৈঠকে যোগ দেওয়ার আগেই বললেন ...
Abhishek Banerjee: অভিষেকের নেতৃত্বে ফের স্পিকারের দ্বারস্থ 'কালীঘাট তৃণমূল', বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজের আর্জির সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি
অভিষেকের নেতৃত্বে ফের স্পিকারের দ্বারস্থ 'কালীঘাট তৃণমূল', বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজের আর্জির সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
CJP : ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি, কয়েকঘণ্টার মধ্যেই সুর বদল সরকারের ! বড় দাবি ককরোচ-পার্টির
ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি, কয়েকঘণ্টার মধ্যেই সুর বদল সরকারের ! বড় দাবি ককরোচ-পার্টির

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget