এক্সপ্লোর

৪০ হাজার মানুষের উপর পরীক্ষা হবে রাশিয়ার কোভিড ভ্যাকসিন

রাশিয়ার এজেন্সি সূত্রের খবর, ভ্যাকসিনের প্রথম ব্যাচের ডোজগুলি দেওয়া হবে চিকিৎসক, শিক্ষক এবং অন্যান্য ফ্রন্টলাইন কর্মীদের।

মস্কো: কোনও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বিশ্বের করোনা পরিস্থিতি। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যাও এরই মধ্যে ছাড়িয়ে গেছে সোয়া ২ কোটি। মৃতের সংখ্যা প্রায় ৮ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে, একমাত্র টিকা ছাড়া রাতারাতি এর কোন সমাধান নেই। রাশিয়ার টিকা স্পুটনিক ৫ রেজিস্টার্ড হয়ে গেলেও তার পরীক্ষা এখনও চলছে। এবার তা ৪০ হাজার মানুষের ওপর পরীক্ষা করা হবে বলে জানিয়েছে রাশিয়ার সভারেন ওয়েলথ ফান্ড, এরাই দিয়েছে টিকা প্রস্তুতের অর্থ। রুশ সরকারের দাবি, এই টিকা সুরক্ষিত ও কার্যকর। বিজ্ঞানীরা গত দু'‌মাস ধরে ছোট ছোট পরীক্ষায় এটি মানুষের ওপর প্রয়োগ করে চলেছেন। কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা রুশ সরকারের দাবি নিয়ে সন্দিহান, ঠিকমত পরীক্ষা না করেই কীভাবে তা বাজারে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হল, তা জানতে চাইছেন তাঁরা। বিশ্বের বহু দেশ কোভিড-১৯ টিকা তৈরির কাজে নেমেছে। এর মধ্যে রয়েছে ভাইরাল-ভেক্টর ভিত্তিক ভ্যাকসিন, ভাইরাল-ভিত্তিক, নিউক্লিয়ার অ্যাসিড ভিত্তিক ও প্রোটিন ভিত্তিক ভ্যাকসিন। রাশিয়ান অ্যাডেনোভাইরাস ভেক্টর-ভিত্তিক ভ্যাকসিনটি ১১ অগাস্ট রুশ স্বাস্থ্য মন্ত্রক দ্বারা রেজিস্টার্ড হয়, এটিই প্রথম কোনও দেশের সরকার স্বীকৃত বাজারে রেজিস্টার্ড করোনা টিকা। জানা গিয়েছে, ভ্যাকসিনের কথা রাশিয়া ঘোষণা করতেই মস্কোর ভারতীয় দূতাবাস যোগাযোগ করেছে রাশিয়ার মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে। দূতাবাস সূত্রে বলা হয়েছে, তারা এখন কোভিড-১৯-এর এই ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতা ডেটার জন্য অপেক্ষা করছে। রাশিয়ার এজেন্সি সূত্রের খবর, ভ্যাকসিনের প্রথম ব্যাচের ডোজগুলি দেওয়া হবে চিকিৎসক, শিক্ষক এবং অন্যান্য ফ্রন্টলাইন কর্মীদের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়েকে এই ভ্যাকসিনের ডোজ প্রথম দেওয়া হয়। এবার বিশ্ববাসীর জন্য লক্ষ লক্ষ ডোজ প্রস্তুত করার পরিকল্পনা চলছে। রাশিয়ায় আপাতত আক্রান্তের সংখ্যা সাড়ে নয় লক্ষ। ১৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের

ভিডিও

Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত, মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:
Haroa ED Investigation: হাড়োয়ায় ED, উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি, প্রচুর টাকা, সোনার হদিশ!
Meera Bhattacharya ।
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget