এক্সপ্লোর

Russia Ukraine War: অসমাপ্ত ডাক্তারি কোর্স, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ঢুবে ইউক্রেন ফেরৎ পড়ুয়ারা

ইউক্রেনের বেসরকারি প্রতিষ্ঠানে ডাক্তারি পড়ার খরচ ভারতের তুলনায় অনেক কম। তাই অনেকেই কষ্ট করে, ছেলে-মেয়েকে ইউক্রেনে পাঠান ডাক্তারি পড়তে।

নয়া দিল্লি: যুদ্ধের জেরে মাঝপথে ডাক্তারি পড়াশোনা ছেড়ে, ভারতে ফিরতে হচ্ছে পড়ুয়াদের। কিন্তু, বাকি কোর্সের কী হবে? সেই দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। কেন্দ্রের কাছে বিষয়টা বিবেচনার আর্জি জানিয়েছেন ইউক্রেন-ফেরত অনেক পড়ুয়া। বিষয়টা দেখার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

লিভের থিয়েটার এখন ত্রাণ শিবির। ইউক্রেনের সাধারণ নাগরিকদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনার প্রাক্তন অফিসাররা। কারণ, ইউক্রেনের কিভের আরও কাছে পৌঁছে গেছে রুশ সেনার কনভয়। যুদ্ধ যে এখনই থামার নয় তা কার্যত স্পষ্ট। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে, ইউক্রেন ছেড়ে পোল্যান্ড, হাঙ্গেরি হয়ে ভারতে ফিরছেন, এদেশের হাজার হাজার পড়ুয়া। 

এর মধ্যে অধিকাংশ ডাক্তারির ছাত্র-ছাত্রী। ইউক্রেনের বেসরকারি প্রতিষ্ঠানে ডাক্তারি পড়ার খরচ ভারতের তুলনায় অনেক কম। তাই অনেকেই কষ্ট করে, ছেলে-মেয়েকে ইউক্রেনে পাঠান ডাক্তারি পড়তে। তাঁরাই এখন মহা বিপদে পড়েছেন। মাঝপথে পড়াশোনা ছেড়ে, দেশে ফিরতে হচ্ছে। কবে যুদ্ধ থামবে, কবে ইউক্রেনের পরিস্থিতি ঠাণ্ডা হবে, কবে সব স্বাভাবিক হবে, সে উত্তর তাবড় কূটনীতিকদের কাছেও নেই। ফলে বাকি কোর্সের কী হবে, সেই দুশ্চিন্তা এই পড়ুয়াদের পিছু ছাড়ছে না। 

ফিফথ ইয়ারের ছাত্র, হাওড়ার বাসিন্দা রোহন আজাদ লস্কর থেকে সেকেন্ড ইয়ারের সায়ক বিশ্বাস। সবার ভাবনা একটাই, এবার তাদের ডাক্তারি পড়ার কী হবে? ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়া রোহন আজাদ লস্কর, '২ মাস বাকি ছিল... পাব কিনা বুঝতে পারছি না। ফেরত যেতে চাই না। ২-৩ বছরেও ঠিক হবে কিনা জানি না'। অনেকে ইউক্রেন-ফেরত ডাক্তারি পড়ুয়াই চাইছেন তাদের জন্য উদ্যোগ নিক কেন্দ্র। 

ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়া শ্রীতমা মৌলিক, "চাইব ইন্ডিয়ান সরকার কোর্স কমপ্লিট করতে হেল্প করুক। পোল্যান্ড সরকার বাকি কোর্স নিজের ইউনিভার্সিটিতে কমপ্লিট করতে পারবে। ভারত সরকার সেরকম ব্যবস্থা করলে, এখান থেকে শিফট করা কঠিন হয়ে যাবে।" এদিন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব অবশ্য পরবর্তীকালে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। 

আপাতত যুদ্ধের জেরে এই ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যত অনিশ্চয়তার মেঘে ঢাকা। সেই মেঘ কবে কাটবে, উত্তর নেই কারও কাছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget