এক্সপ্লোর

Russia Ukraine War: অসুস্থ হয়ে ইউক্রেনে মৃত্যু ভারতীয় পড়ুয়ার

Russia Ukraine War: ফের ইউক্রেনে মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। তবে রাশিয়ার হামলায় নয়, অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে পঞ্জাবের ওই বাসিন্দার।

কিভ: ফের ইউক্রেনে মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। তবে রাশিয়ার গোলায় নয়, অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে পঞ্জাবের ওই বাসিন্দার।

নিহত ভারতীয় পড়ুয়ার নাম চন্দন জিন্দল। বয়স একুশ বছর। ইউক্রেনের ভিনৎসিয়া ন্যাশনাল পাইরোগভ মেমোরিয়াল মেডিক্যাল ইউনিভার্সিটির পড়ুয়া ছিলেন তিনি। চার বছর ধরে ইউক্রেনে ছিলেন তিনি। সূত্র অনুযায়ী, ইসকিমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন চন্দন। অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। ঘটনা শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় পড়ুয়া-গবেষক মহলে। 

দোসরা ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁর একটি অস্ত্রোপচারও হয়। ৭ ফেব্রুয়ারি চন্দনের বাবা ও মা পৌঁছেছিলেন ইউক্রেনে। ছেলের দেহ দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করেছেন চন্দনের বাবা। ইতিমধ্যেই ইউক্রেনে যুদ্ধের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন ভারতীয় এক পড়ুয়া। কর্নাটকের বাসিন্দা ওই পড়ুয়া রাশিয়ার মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর দেহ ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। 

ইতিমধ্যেই সাধারণ যাত্রিবাহী বিমানের জন্য বন্ধ করা হয়েছে ইউক্রেনের আকাসশীমা। যার ফলে অন্য দেশ হয়ে দেহ ফেরাতে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেমন ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দেরও অন্য দেশের মাধ্যমেই ফেরানো হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আটকে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর চেষ্টা শুরু করেছে ভারত সরকার। শুরু হয়েছে অপারেশন গঙ্গা। পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি এবং ইউক্রেনের অন্য পড়শি দেশগুলির মাধ্যমে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের বের করানোর চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী তিনদিনে একাধিক বিমান তৈরি রাখা হয়েছে। যার মাধ্যমে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা হবে ইউক্রেন থেকে। 

আরও পড়ুন: এখনই ছাড়ুন খারকিভ, নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

আরও পড়ুন: ভারতীয় পড়ুয়া নবীনের মৃত্যুর তদন্ত করবে রাশিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Madan Mitra: মদন মিত্রকে নিয়ে জল্পনা ? স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক
মদন মিত্রকে নিয়ে জল্পনা ? স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক
LPG Price : হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা, আবার ধাক্কা LPG সরবরাহে? আজ বাড়ল কি দাম?
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা, আবার ধাক্কা LPG সরবরাহে? আজ বাড়ল কি দাম?
Weather Alert: ভারী বৃষ্টির সতর্কতা, জারি হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের আশঙ্কা সর্বত্রই
ভারী বৃষ্টির সতর্কতা, জারি হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের আশঙ্কা সর্বত্রই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |
Mamata Banerjee |বিরোধী মমতা সব সময়েই চেয়েছিলেন নির্বাচিত সরকারকে ৩৫৬ ধারা দিয়ে উপড়ে ফেলতে: Satarup

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget