এক্সপ্লোর

Isha Foundation: নেপালে নিখোঁজ ‘ইশা ফাউন্ডেশনে’র ৮০ সদস্য, কেঁদে ফেললেন সাধগুরু, যেতে চান বিপর্যয়স্থলে

Nepal Disaster Affects Sadhguru: নেপাল বিপর্যয়ে নিখোঁজ সাধগুরুর ৮০ অনুগামী। মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন।

নয়াদিল্লি: নেপালে তিব্বত অভিবাসন দফতরে পৌঁছনোর কথা ছিল তাঁরও। অনুগামীরা আগে  থেকেই ছিলেন। একদিন পর পৌঁছনোর কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই সব শেষ। নেপালের ভয়াবহ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ‘Isha Foundation’-এর প্রতিষ্ঠাতা সাধগুরু। জানালেন, তাঁদের সংস্থার ৮০ জন সদস্য নিখোঁজ। (Nepal Disaster Affects Sadhguru)

বুধবার সকালে আচমকা নেপালে আছড়ে পড়ে বিধ্বংসী হড়পা বান। প্রবল স্রোতে ভেসে যায় বহু গ্রাম, বাড়িঘর, মানুষজন। নয় নয় করে মৃতের সংখ্য়া ৩০০ ছুঁয়ে ফেলার পথে এগোচ্ছে। এখনও প্রায় ১৫০০ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। সেই আবহেই ক্যামেরার সামনে ভেঙে পড়লেন সাধগুরু। (Isha Foundation)

এই মুহূর্তে তিব্বতের সাগায় রয়েছেন সাধগুরু। সেখান থেকেই বৃহস্পতিবার ভিডিও বার্তা পাঠান। জানান, বৃহস্পতিবার সকালে নেপাল পৌঁছনোর কথা ছিল তাঁর। তার ২৪ ঘণ্টা আগেই ‘Isha Foundation’-এর একটি দল নেপাল পৌঁছে যায়। সবমিলিয়ে ৮০ ছিলেন ওই দলে। অভিবাসন সংক্রান্ত কাজকর্ম মেটাচ্ছিলেন তাঁরা। অপেক্ষা করছিলেন সাধগুরুর জন্য। কিন্তু হড়পা বানে ভেসে গিয়েছেন সকলে।

আরও পড়ুন: গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, জিম থেকে বেরোতেই হামলা, রাজনীতিতে আসার কথা ছিল

সাধগুরু জানিয়েছেন, বৃহস্পতিবার সকালেই নেপাল পৌঁছতে চেয়েছিলেন তিনি। কিন্তু রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা সব বন্ধ। ক্যামেরার সামনে তিনি বলেন, “বুধবার সকাল ৯টা বেজে ৫ মিনিটে ওই গ্রুপের প্রধান আয়িশাঙ্গা প্রবীণ মেসেজ করে জানান, অভিবাসন দফতরে পৌঁছে গিয়েছেন তাঁরা। এর পর ৯টা বেজে ১৪ মিনিটে বিপর্যয় ঘটে।”

Isha Foundation-এর ৮০ জনের ওই দলে ছিলেন আমেরিকার ২২ জন নাগরিক, কানাডার ১২ জন, অস্ট্রেলিয়ার ১১ জন, ব্রিটেনের ৯ জন, জার্মানির ৪ জন, ফ্রান্স এবং নেপাল থেকে ৩ জন করে, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর স্পেন ২ জন করে, ফিনল্যান্ড, হাঙ্গেরি, ইজ়রায়েল, লিথুয়ানিয়া, ফিলিপিন্স, পর্তুগাল, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে একজন করে সদস্য ছিলেন। মোট ৩৪ জন পুরুষ এবং ৪৬ জন মহিলা ছিলেন ওই দলে। একটি হোটেলে উঠেছিলেন। বিপর্যয়ের ১০ মিনিট আগেও তাঁদের সঙ্গে কথা হয় সাধগুরুর। কৈলাস-মানস সরোবর যাত্রা সেরে ওই দলের কাঠমান্ডু ফেরার কথা ছিল।

আরও পড়ুন: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর

সাধগুরু জানিয়েছেন, ৮০ জনের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। এক সপ্তার আগে তাঁরা যে হোটেলে ছিলেন, সেটি ভেসে গিয়েছে হড়পা বানে। ভারত এবং নেপাল দূতাবাসের সঙ্গে যোগাযোগ রয়েছে। যোগাযোগ রয়েছে চিনা দূতাবাসের সঙ্গেও, যাতে সংস্থার প্রতিনিধিরা বিপর্যয়স্থলে পৌঁছতে পারেন। সাধগুরু বলেন, “সাধ্য মতো সব কিছু করব আমরা। ভারতীয় এবং চিনা দূতাবাসের থেকে অনুমতি নিচ্ছি। আমেরিকার দূতাবাসের সঙ্গেও কথা চলছে।”

নেপাল সরকার জানিয়েছে, ভূতকোশী নদীতে হড়পা বানের পর প্রায় ১৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৮০০-র বেশি মানুষ বিদেশি পর্যটক। নেপালের নিরাপত্তাবাহিনীর প্রায় ৯০০ জন নিখোঁজ। নিখোঁজ বেশ কিছু গাইড। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Food Safety: ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Earthquake: ম্যানহাটন বিচের কাছে ভূমিকম্প, কম্পন অনুভূত লস এঞ্জেলসেও, রিখটার স্কেলে মাত্রা কত ?
ম্যানহাটন বিচের কাছে ভূমিকম্প, কম্পন অনুভূত লস এঞ্জেলসেও, রিখটার স্কেলে মাত্রা কত ?
Road Accident News: মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মৃত্যু ১৩ জনের, মর্মান্তিক পরিণতি শিশুদেরও
মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মৃত্যু ১৩ জনের, মর্মান্তিক পরিণতি শিশুদেরও

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget