এক্সপ্লোর

Salman Khan: ফের সলমনকে খুনের হুমকি, লরেন্স বিশ্নোইয়ের নাম করেই, আরও বাড়ল মুক্তিপণের অঙ্ক

Salman Khan Death Threats: সোমবার রাতে মুম্বই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে নয়া হুমকিবার্তা এসেছে বলে জানা যাচ্ছে।

মুম্বই: ফের খুনের হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান। পুলিশের কাছেই এল হুমকিবার্তা, যাতে বলা হয়েছে, প্রাণে বাঁচতে হলে শর্তপূরণ করতে হবে অভিনেতাকে। হয় মন্দিরে গিয়ে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে, নইলে মুক্তিপণ বাবদ দিতে হবে ৫ কোটি টাকা। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের বিশ্নোই গ্যাংয়ের তরফেই সলমনকে নতুন করে এই হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। (Salman Khan)

সোমবার রাতে মুম্বই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে নয়া হুমকিবার্তা এসেছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দু'-দু'বার প্রাণনাশের হুমকি পেলেন সলমন। মুম্বই পুলিশের ট্রাফিক বিভাগের কাছেই ফের হুমকিবার্তা এসেছে। গ্যাংস্টার লরেন্সের নাম করেই হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত শুরু ররেছে। (Salman Khan Death Threats)

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হুমকিবার্তায় লেখা রয়েছে, 'লরেন্স বিশ্নোইয়ের ভাই বলছি। সলমন খান যদি প্রাণে বাঁচতে চান, আমাদের মন্দিরে গিয়ে হয় ক্ষমা চেয়ে নিন উনি, অন্যথায় ৫ কোটি টাকা মুক্তিপণ দিন। এর কোনওটাই যদি না করেন, ওঁকে শেষ করে দেব আমরা। আমাদের গ্যাং কিন্তু এখনও সক্রিয়'।

এর আগে, গত ৩০ অক্টোবর মুম্বই ট্রাফিক বিভাগের কাছে সলমনের উদ্দেশে হুমকিবার্তা আসে। সেবার চাওয়া হয়েছিল ২ কোটি টাকা। সেই ঘটনায় বান্দ্রা ইস্ট থেকে আজম মহম্মদ মুস্তাফা নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। তারও আগে গুফরান খান নামের ২০ বছরের এক তরুণকে নয়ডা থেকে গ্রেফতার করা হয়। তিনিও সলমন এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

লাগাতাক প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন সলমন। কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে সামনে রেখেই তাঁকে হুমকি দিয়ে চলেছে বিশ্নোই গ্যাং। বিশ্নোই সম্প্রদায়ের আরাধ্য কৃষ্ণসার হরিণ হত্যা মামলার উল্লেখ করেছে তারা। এমনকি গতমাসে বাবা সিদ্দিকিকে খুনের দায়স্বীকারের সময়ও সলমনের উল্লেখ করা হয়। সলমনের পাশে দাঁড়ালে বাকিদেরও একই অবস্থা হবে বলে ঘোষণা করে বিশ্নোই গ্যাং। যদিও সলমনের বাবা সেলিম খান স্পষ্ট জানিয়েছেন, যে অপরাধ সলমন করেননি, তার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। সলমন যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে আগের চেয়ে। সেই অবস্থাতেই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। বাবা সিদ্দিকি খুন হওয়ার পর, তাঁর বাড়িতেও গিয়েছিলেন সলমন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget