এক্সপ্লোর

সুশান্তকে ৪টি ছবি করার প্রস্তাব দেন সঞ্জয় লীলা বনশালী?

সুশান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বনশালী প্রোডাকশনস ইনস্টাগ্রামে পোস্ট করে সমবেদনা জানিয়েছে। বলেছে, তাদের দুঃখ প্রকাশের ভাষা নেই।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতকে মানসিক চাপ দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ যেসব বলিউডি প্রভাবশালীর বিরুদ্ধে উঠেছে তাঁদের মধ্যে অন্যতম সঞ্জয় লীলা বনশালী। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলাও হয়েছে। কিন্তু এক সূত্র থেকে দাবি উঠেছে, সঞ্জয় নাকি সুশান্তকে খুবই পছন্দ করতেন, এক সঙ্গে ৪টি ছবি করার কথা ছিল তাঁদের। সুশান্তকে আত্মহত্যার মুখে ঠেলে দেওয়ার অভিযোগে সলমন খান, একতা কপূর, কর্ণ জোহর ও সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী। বনশালীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, তিনি সুশান্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, ইচ্ছে করে পিছিয়ে দেন তাঁর ছবি মুক্তি। যদিও একটি সূত্র এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, সুশান্ত ও বনশালীর এক সঙ্গে চারটি ছবি করার কথা ছিল। কিন্তু বনশালীর দিক থেকে প্রস্তাব থাকা সত্ত্বেও তারিখ সংক্রান্ত সমস্যায় তাঁরা এক সঙ্গে কাজ করতে পারেননি। বনশালীর পদ্মাবত ছবি শ্যুটিংয়ের সময় জয়পুরে একটি গোষ্ঠী অশান্তি করায় প্রতিবাদ হিসেবে নিজের নাম থেকে রাজপুত সরিয়ে ফেলেছিলেন সুশান্ত। সে কথা উল্লেখ করে সূত্রটি দাবি করেছে,এতেই বোঝা যাচ্ছে, তাঁদের মধ্যে সম্পর্ক কতটা মজবুত ছিল। ওই সূত্রের দাবি, শুধু বনশালী নন, একতা কপূরের সঙ্গেও সুশান্তের যথেষ্ট মধুর সম্পর্ক ছিল। একতা শুধু তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না, তাঁর প্রতিভায় মুগ্ধ ছিলেন। বহুবার তিনি সুশান্তের প্রশংসা করেছেন, তাঁর সঙ্গে একাধিক ছবির প্রস্তাব দিয়েছেন।  একতা নিজেও দাবি করেছেন, সুশান্তকে ছবি না দেওয়ার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে তা ভিত্তিহীন কারণ তিনিই তাঁকে বলিউডে এনেছিলেন। একের পর এক জটিল থিওরি তাঁকে হতবাক করে দিয়েছে। সত্য প্রকাশিত হবেই। সুশান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বনশালী প্রোডাকশনস ইনস্টাগ্রামে পোস্ট করে সমবেদনা জানিয়েছে। বলেছে, তাদের দুঃখ প্রকাশের ভাষা নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
NEET Protest In Kolkata: “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
“মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
CM Suevndu Adhikari NCPI Meet: রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল

ভিডিও

Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, ১১০০ বিঘা সরকারি খাস জমি দখলের অভিযোগ
Abdur Rahim Baksi | জমি দখলের অভিযোগ কালীঘাট তৃণমূল-এর আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে | TMC news
Medical Council | দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিক্যাল কাউন্সিলে 'নিয়োগ' | ABP Ananda LIVE
TMC News: এবার কি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগী NCPI সাংসদরা? ABP Ananda Live
Suvendu Adhikari | কালকের বৈঠক বাতিল, আজই মুখ্যমন্ত্রী-সুদীপ সাক্ষাৎ | Sudip Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget