এক্সপ্লোর

Viral Pic: স্বপ্ন, বাস্তব নাকি মহাজাগতিক কর্মকাণ্ড, ‘দেবদাস’ শাহরুখের পাশে পার্বতীরূপী জিজি!

Gigi Hadid Shah Rukh Khan: বরুণ ধওয়ানের জিজিকে কোলে তোলা নিয়ে কাটাছেঁড়া চলছে চারিদিকে। সেই আবহেই মুম্বইয়ে নিজের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন জিজি।

মুম্বই: ঘরোয়া অনুষ্ঠানেই উপচে পড়ে তারকাদের ভিড়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যে বাঁধ ভাঙবে, তার আঁচ পাওয়া গিয়েছিল আগে থেকেই। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে হাতেনাতে ফলেও গেল ভবিষ্যদ্বাণী (Viral Pic)। বলি-টলি তো বটেই, সুদূর হলিউডড থেকেও উড়ে এলেন তারকারা। ব্যবসায়ী, অভিনেতা, অভিনেত্রী, সোশ্যাল মিডিয়া তারকা, বাদ গেলেন না কেউ। তবে প্রচারের আলোর প্রায় সবটুকুই কার্যত একাই শুষে নিলে সুপার মডেল জিজি হাদিদ (Gigi Hadid)। ভারতীয় সাজে তাঁর জমকালো উপস্থিতিই এখন আলোচনার কেন্দ্রে।

ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন জিজি

বরুণ ধওয়ানের জিজিকে কোলে তোলা নিয়ে কাটাছেঁড়া চলছে চারিদিকে। সেই আবহেই মুম্বইয়ে নিজের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন জিজি। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন জিজি, রেড কার্পেটে শাড়ি পরে পোজ দেওয়া, সাজগোজের প্রস্তুতি, সব ধরা পড়েছে তাতে। তবে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং ঐশ্বর্যা রাই বচ্চনের পাশে দাঁড়িয়ে তোলা জিজির ছবিই সবচেয়ে বেশি নজর কেড়েছে অনুরাগীদের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gigi Hadid (@gigihadid)

আরও পড়ুন: Sushant Singh Rajput: 'শুধু প্রিয়ঙ্কা নন,সুশান্তকেও বলিউডে কোনঠাসা করা হয়েছিল ',জানালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক

একটি ছবিতে ঐশ্বর্যা এবং তাঁর মেয়ে আরাধ্যার সঙ্গে দেখা গিয়েছে জিজিকে। অন্যটিতে বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের সঙ্গে। কাকে ছেড়ে কাকে দেখবেন, তা -ই এখন ঠিক করতে পারছেন না অনুরাগীরা।  শাহরুখ খানের নয়া লুক এমনিতেই নজর কেড়েছে সকলের। দীপিকা পাড়ুকোনও শাহরুখকে দেখে ‘মরে গেলাম’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন। এহেন সুপুরুষ শাহরুখের পাশে জিজিকে দেখে চোখ ফেরাতে পারছেন না কেউ। ঐশ্বর্যা নন, সমান্তরাল মহাবিশ্বে শাহরুখের পাশে সাদা-সোনালি সাজে উপস্থিত জিজিই আসলে ‘দেবদাসে’র পার্বতী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

আম্বানি পরিবারের অনুষ্ঠানে আদ্যোপান্ত ভারতীয় সাজেই দেখা গিয়েছে জিজিকে। তবে শাড়ি পরিহিত তাঁর লুকই নজর কেড়েছে সকলের। আবু জানি ও সন্দীপ খোসলার তৈরি সাদা চিকনকারি শাড়ি এবং রত্নখচিত সোনালি ব্লাউজে জমকালো উপস্থিতি ছিল জিজির। সঙ্গে হাতভর্তি সোনার গহনা, কানের দুল আরও আকর্ষণীয় করে তুলেছিল তাঁকে। ভারতীয় শিল্পকর্মকে গায়ে চাপানোর অভিজ্ঞতা কখনও ভুলবেন না বলে জানিয়েছেন জিজি নিজেও।

জিও ওয়র্ল্ড সেন্টারে নীতা মুকেশ আম্বানি কালটারাল সেন্টারের উদ্বোধন হয়েছে

মুম্বইয়ের বান্দ্রার কুর্লা কমপ্লেক্সে জিও ওয়র্ল্ড সেন্টারে নীতা মুকেশ আম্বানি কালটারাল সেন্টারের উদ্বোধন হয়েছে। শুক্রবার থেকে দফায় দফায় বিশাল আয়োজন ছিল। সেখানে ভারতীয় বস্ত্রশিল্প, হস্তশিল্পের প্রদর্শনী যেমন ছিল, তেমনই ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিকও তুলে ধরা হয়েছিল। শাহরুখ খান, সলমন খান, আমির খান, করিনা কপূর, প্রিয়ঙ্কা চোপড়া, ঐশ্বর্যা রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, নিক জোনাস, কর্ণ জোহর-সহ হলিউডের টম হল্যান্ড, জেন্ডেয়া, পেনেলোপে ক্রুজ-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সেখানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget