এক্সপ্লোর

পুজোর মরশুমে দোকান থেকে ৯০ হাজার টাকার শাড়ি চুরি মহিলার ! ধরা পড়ে খেলেন বেদম মার ! গ্রেফতার দোকানিও

মহিলাটি আবার ওই  দোকানে ফিরে আসে।  আরও শাড়ি চুরি করার চেষ্টা করে।  দোকানদার কিন্তু এবার তাকে চিনে ফেলে। হাতেনাতে ধরে ফেলে।     

 

বেঙ্গালুরু : উৎসবের মরসুম। শাড়ির দোকানগুলোতে উপচে পড়া ভিড়। এরই মধ্যে এক মহিলাকে শাড়ি চুরির অভিযোগে বেধড়ক ঠ্যাঙালেন এক শাড়ির দোকানি। রবিবার, ছুটির দিন। বাজার ছিল সরগরম। এরই মধ্যে নাকি একেবারে  ৯০,০০০ টাকার শাড়ি চুরি করেন এক মহিলা। ভয়ঙ্কর অভিযোগ তোলেন এক শাড়ি ব্যবসায়ী। অভিযোগের প্রমাণ দেওয়ার তোয়াক্কা না করেই শুরু করে দেন প্রবল মার।  প্রকাশ্য দিবালোকে মহিলাকে মারধর করেন তিনি। একেবারে সকলের সামনেই। আইনের সাহায্য না নিয়ে, নিজেই একেবারে মাঠে নেমে পড়েন ব্যবসায়ী। মহিলার বিরুদ্ধে শাড়ি চুরির অভিযোগ তুলে, মারধর শুরু করে দেয় ওই ব্যবসায়ী। ঘটনায় ওই দোকানিকেই গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ । গ্রেফতার করা হয়েছে তার সহযোগীকেও।                                          

মহিলাকে মারধর করার ভিডিও এখন  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুলিশের সূত্রে খবর, বেঙ্গালুরুর অ্যাভিনিউ রোডের দোকানে হুম্পাম্মা নামে এক মহিলা এসে একগুচ্ছ শাড়ি চুরি করেছিলেন। কিন্তু তিনি কোনওভাবে পালিয়ে যেতে সক্ষম হন।  ঘটনাটি দোকানের সিসিটিভিতে ধরা পড়েছে।  সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকানের ভেতরে দাঁড়িয়ে এক বান্ডিল শাড়ি কেড়ে নেওয়ার চেষ্টা করছেন ওই মহিলা। নানা চেষ্টার পরও, ওই মহিলাকে শাড়ির প্যাকেটটি নিয়ে পালিয়ে যায়।  এরপর মহিলাটি আবার ওই  দোকানে ফিরে আসে।  আরও শাড়ি চুরি করার চেষ্টা করে।  দোকানদার কিন্তু এবার তাকে চিনে ফেলে। হাতেনাতে ধরে ফেলে।                         


রাগের বশে, দোকানদার তাকে রাস্তায় টেনে নিয়ে যায় এবং বারবার থাপ্পড় ও লাথি মারতে শুরু করে এবং তারপর তাকে পুলিশের হাতে তুলে দেয়। কাছে দাঁড়িয়ে থাকা দোকানদার এবং স্থানীয়রা পুরো ঘটনাটি ফোনবন্দি করে ফেলেন। মহিলাকে তো গ্রেফতার করাই হয়েছে। ধরা হয়েছে দোকানদার এবং তার সহকারীকেও। পুলিশ জানিয়েছে যে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে, একটি চুরির অভিযোগে মহিলার বিরুদ্ধে এবং অন্যটি দোকানদার এবং তার সহকারীর বিরুদ্ধে। মহিলাকে মারধর করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে দোকানদার এবং তার সহকারীকে। তাদের তিনজনকেই এখন গ্রেপ্তার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।           

সেরা শিরোনাম

Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
Operation Sindoor: ভারতের উত্থান রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
ভারতের উত্থান রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget