এক্সপ্লোর

সাভারকরকে নিয়ে আপত্তিকর বুকলেট কংগ্রেস সেবাদলের, নিষিদ্ধ করে মামলার দাবি নাতির

এদিকে কংগ্রেস সেবা দলের প্রধান লালজি দেশাইয়ের দাবি, তথ্য, প্রমাণের ভিত্তিতেই লেখা হয়েছে ওই পুস্তিকা। কিন্তু তিনি সমকামী ছিলেন কিনা, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের দেশে এখন প্রত্যেকেরই নিজের পছন্দে চলার অধিকার আছে।

নয়াদিল্লি: মধ্যপ্রদেশ সরকারের কাছে কংগ্রেস প্রকাশিত বিতর্কিত পুস্তিকা নিষিদ্ধ করার দাবি জানালেন বিনায়ক দামোদর সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর। ওই পুস্তিকায় মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসের সঙ্গে হিন্দু মহাসভার সহ-প্রতিষ্ঠাতা সাভারকরের ‘শারীরিক সম্পর্ক’ ছিল বলে লেখা হয়েছে, এমনই অভিযোগ করেছেন রঞ্জিত। কংগ্রেস সেবাদলের শিবির চলাকালীন ওই পুস্তিকা বিলি করা হয়েছে বলে জানিয়ে এজন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের দাবি করেছেন তিনি। রঞ্জিত এক বিবৃতিতে বলেছেন, সাভারকরের বদনাম করার চক্রান্ত করছে কংগ্রেস। স্বাধীনতা সংগ্রামী সাভারকর সম্পর্কে অবাঞ্ছিত অভিযোগ এনে কংগ্রেস দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। সরকারের কংগ্রেস সেবা দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ভারতীয় দণ্ডবিধির ১২০, ৫০০, ৫০৩, ৫০৪, ৫০৫, ৫০৬ ধারায় ফৌজদারি মামলা হোক ওদের বিরুদ্ধে। পুস্তিকাটিও নিষিদ্ধ হোক। এব্যাপারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছেও ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তিনি। এদিকে কংগ্রেস সেবা দলের প্রধান লালজি দেশাইয়ের দাবি, তথ্য, প্রমাণের ভিত্তিতেই লেখা হয়েছে ওই পুস্তিকা। কিন্তু তিনি সমকামী ছিলেন কিনা, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের দেশে এখন প্রত্যেকেরই নিজের পছন্দে চলার অধিকার আছে। ভোপালে সম্প্রতি কংগ্রেস সেবা দলের ১০ দিনের শিবির চলাকালে বীর সাভারকর কিতনে বীর? শিরোনামে লেখা পুস্তিকাটি বিলি করা হয়। তাতে ল্যারি কলিন্স ও ডমিনিক লাপিঁয়েরের লেখা ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ বইয়ের ৪২৩ পৃষ্ঠার উল্লেখ করা হয়েছে, গডসে অবিবাহিত ছিলেন, তবে তাঁর নিজের ‘রাজনৈতিক গুরু’ সাভারকরের সঙ্গে সমকামী সম্পর্ক ছিল। পুস্তিকায় সাভারকর সম্পর্কে আরও নানা আপত্তিকর তথ্য আছে বলে অভিযোগ রঞ্জিতের। এদিকে অখিল ভারতীয় হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপানি ওই পুস্তিকাকে কেন্দ্র করে কংগ্রেসকে পাল্টা নিশানা করে বলেছেন, মহাসভার প্রাক্তন সভাপতি সাভারকরজি সম্পর্কে হাস্যকর অভিযোগ করা হচ্ছে। আমিও তো শুনেছি, রাহুল গাঁধী সমকামী। শিবসেনা এমপি সঞ্জয় রাউতও সাভারকরের দেশপ্রেম, বীরত্ব নিয়ে সংশয় প্রকাশ করে পুস্তিকা বিলি করায় কংগ্রেসকে আক্রমণ করেছেন। বলেছেন, সাভারকর বড় মাপের মানুষ ছিলেন, থাকবেন। একাংশ তাঁর দিকে কাদা ছুঁড়েই যাচ্ছে। এতে প্রমাণ, ওদের মন কতটা নোংরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget