এক্সপ্লোর

নির্ভয়া মামলায় চার অপরাধীর পৃথক ফাঁসি হতে পারে কীভাবে, কেন্দ্রের পিটিশনের সুপ্রিম কোর্টে শুনানি ৫ মার্চ

চার অপরাধীকেই একসঙ্গে ফাঁসিতে ঝোলাতে হবে বলে গত ৫ ফেব্রুয়ারি নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। হাইকোর্ট বলেছিল, এক অপরাধীর প্রাণভিক্ষার আবেদন বিবেচনাধীন, বকেয়া থাকলে বাকিদের ফাঁসি দেওয়া যেতে পারে কিনা, তা বলা নেই দিল্লি প্রিজন বা কারাগার সংক্রান্ত নিয়মাবলীতে।

নয়াদিল্লি: নির্ভয়া গণধর্ষণ, হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামীকে কীভাবে আলাদা করে ফাঁসি দেওয়া যায়, সে ব্যাপারে নির্দেশ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পেশ করা পিটিশনের সুপ্রিম কোর্টে শুনানি হবে ৫ মার্চ, বেলা তিনটেয়। বিচারপতি আর ভানুমতির নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ আজ একথা জানাল। বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতিদ্বয় অশোক ভূষণ ও নবীন সিনহা। ৩ মার্চ সকাল ৬টায় চার দোষী বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা ও মুকেশ সিংহের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নতুন পরোয়ানা জারি হয়েছে কয়েকদিন আগেই। তার মধ্যেই কেন্দ্রের এই পিটিশন। কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ সুপ্রিম কোর্টকে বলেন, দিল্লি হাইকোর্ট ওদের মৃত্যুদণ্ড কার্যকর করতে এক সপ্তাহ সময় দিয়েছে। দিল্লি হাইকোর্টে পিটিশন খারিজ হওয়ার পরই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্র। চার অপরাধীকেই একসঙ্গে ফাঁসিতে ঝোলাতে হবে বলে গত ৫ ফেব্রুয়ারি নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। হাইকোর্ট বলেছিল, এক অপরাধীর প্রাণভিক্ষার আবেদন বিবেচনাধীন, বকেয়া থাকলে বাকিদের ফাঁসি দেওয়া যেতে পারে কিনা, তা বলা নেই দিল্লি প্রিজন বা কারাগার সংক্রান্ত নিয়মাবলীতে। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব দোষী একই আদেশ, রায়ের বন্ধনীতে আবদ্ধ বলেও ব্যাখ্যা দিয়েছিল হাইকোর্ট। গত শনিবারই নির্ভয়া মামলার এক আসামী বিনয় শর্মার বিশেষ চিকিত্সার বন্দোবস্তের আবেদন খারিজ করে দিল্লির এক আদালত। সে মাথায় মারাত্মক আঘাত পেয়েছে, ডান হাতে ফ্র্যাকচার হয়েছে, মানসিক অসুস্থতা, অস্থিরতা, স্কিজোফ্রেনিয়ায় ভুগছে বলে জানিয়ে তার আইনজীবী স্পেশাল ট্রিটমেন্টের আবেদন করেছিলেন।

সেরা শিরোনাম

Abhijeet Dipke: 'আপনি কেন দেশটাকে ধ্বংস করছেন?' দিল্লি বিমানবন্দরে অভিজিৎ দীপককে হেনস্থা, ‘CIA এজেন্ট’ বলেও আক্রমণ
'আপনি কেন দেশটাকে ধ্বংস করছেন?' দিল্লি বিমানবন্দরে অভিজিৎ দীপককে হেনস্থা, ‘CIA এজেন্ট’ বলেও আক্রমণ
News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
ABP Ananda Top 10, 15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget