এক্সপ্লোর

হাথরাসের নির্যাতিতার হয়ে বিনা পয়সায় মামলা লড়বেন নির্ভয়ার আইনজীবী সীমা সমৃদ্ধি

নির্ভয়াকাণ্ড মামলায় গোড়া থেকেই নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী ছিলেন সীমা। মামলার প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে পেশ করে জোর সওয়াল করেন তিনি। সীমা নির্ভয়া জ্য়োতি ট্রাস্টেরও আইনি পরামর্শদাতা।

নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডের আইনজীবী হাথরাসে। যোগী আদিত্যনাথের রাজ্যে ১৯ বছরের মেয়ের গণধর্ষণ, মৃত্যুর ঘটনায় যখন প্রতিবাদে সরব সারা দেশ, সে সময় ২০১২-র ১৬ ডিসেম্বর নয়াদিল্লিতে চলন্ত বাসে যৌন নিগ্রহের শিকার প্যারামেডিকেল ছাত্রীর হয়ে মামলা লড়া আইনজীবী সীমা সমৃদ্ধি কুশওয়া হাথরাসের মেয়েটির হয়েও সুবিচার চেয়ে আদালতে সওয়াল করার সিদ্ধান্ত নিয়েছেন। হাথরাসে পৌঁছে তিনি বলেছেন, শুরু থেকেই এই মামলা পর্যবেক্ষণ করেছি আমি। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। একটি সূত্রের খবর, সুপ্রিম কোর্টের আইনজীবী সীমা হাথরাসের মেয়েটির হয়ে লড়বেন বিনা পয়সায়, ফি নেবেন না। ফোনে ইতিমধ্য়ে ওই পরিবারের িসঙ্গে তাঁর কথাও হয়েছে। প্রসঙ্গত, নির্ভয়ার ধর্ষণকারীদের দীর্ঘ আইনি লড়াই শেষে ফাঁসির সাজা কার্যকর হয় গত ২০মার্চ। মুকেশ সিংহ, অক্ষয় সিংহ ঠাকুর, পবন কুমার গুপ্তা ও বিনয় কুমার শর্মাকে ফাঁসিতে ঝোলানো হয়। তিনি যেভাবে নির্ভয়ার অপরাধীদের সাজা সুনিশ্চিত করেছেন, সেভাবেই তিনিও হাথরসের ধর্ষণে অভিযুক্তদের বিচারের মাধ্যমে শাস্তি দেওয়াতে পারেন বলে আশা করা হচ্ছে। নির্ভয়াকাণ্ড মামলায় গোড়া থেকেই নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী ছিলেন সীমা। মামলার প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে পেশ করে জোর সওয়াল করেন তিনি। সীমা নির্ভয়া জ্য়োতি ট্রাস্টেরও আইনি পরামর্শদাতা। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান দিল্লি বিশ্লবিদ্য়ালয়ের ছাত্রী সীমা ২০১৪ সালে সুপ্রিম কোর্টে ওকালতি শুরু করেন। ২০১৪-র ২৪ জানুয়ারি থেকে শুরু করে এখনও পর্যন্ত তিনি ওই ট্রাস্টের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত, উন্নাওয়ের ধর্ষিতার মৃত্যুর পরও তিনি তাঁর হয়ে মামলা লড়ার কথা ঘোষণা করেছিলেন। গত ১৪ সেপ্টেম্বর পশ্চিম উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছরের মেয়েটিকে ধর্ষণ করা হয়। চারজনকে এব্যাপারে গ্রেফতার করেছে পুলিশ। দলিত মেয়েটির পরিবারের দাবি, তার জিভ কেটে দেওয়া হয়। ১৪ দিনের লড়াই শেষে দিল্লির সফদরজং হাসপাতালে মেয়েটি মারা যায়।

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Bihar Shootout: পরপর ৮ রাউন্ড গুলি, ছেলের সামনেই লুটিয়ে পড়লেন বাবা, মর্নিং ওয়াকে যাওয়ার আগেই সাংঘাতিক ঘটনা
পরপর ৮ রাউন্ড গুলি, ছেলের সামনেই লুটিয়ে পড়লেন বাবা, মর্নিং ওয়াকে যাওয়ার আগেই সাংঘাতিক ঘটনা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget