এক্সপ্লোর

রামমন্দিরে নিহতদের স্মৃতিতে অযোধ্যা, প্রয়াগরাজে তৈরি হোক কীর্তি স্তম্ভ, রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রকে প্রস্তাব পাঠাবে অখিল ভারতীয় আখাড়া পরিষদ

অযোধ্যায় রামমন্দির গড়ার লড়াই, সংগ্রাম কয়েক দশক ধরে চলেছে, তাতে বহু মানুষের প্রাণ গিয়েছে বলে জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক স্বামী হরি গিরি।

নয়াদিল্লি: অযোধ্যা, প্রয়াগরাজে (সঙ্গমের কাছে) রামমন্দির আন্দোলনে নিহত বা জীবন বলিদান দেওয়া লোকজনের নাম লেখা কীর্তি স্তম্ভ (স্মারক স্তম্ভ) গড়তে হবে। এমনই দাবি তুললেন কয়েকশ সাধু, সন্তের সংগঠন অখিল ভারতীয় আখাড়া পরিষদ। দেশের ১৩টি শীর্ষ হিন্দু গোষ্ঠীর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী মঞ্চ এটি। সাধু, সন্তরা প্ল্যান করেছেন, পরিষদে এই দাবিতে প্রস্তাব পাশ করিয়ে উত্তরপ্রদেশ সরকারের মাধ্যমে কেন্দ্রের কাছে স্তম্ভ গড়ার আনুষ্ঠানিক দাবি জানানো হবে। অযোধ্যায় রামমন্দির গড়ার লড়াই, সংগ্রাম কয়েক দশক ধরে চলেছে, তাতে বহু মানুষের প্রাণ গিয়েছে বলে জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক স্বামী হরি গিরি। তিনি বলেন, প্রাক্তন বিশ্ব হিন্দু পরিষদ প্রধান অশোক সিংঘলের কথাই ধরুন। তিনি নিজের বাড়িটাই আন্দোলনের জন্য ছেড়ে দিয়েছিলেন বা কোঠারি ভাইদের (কলকাতার রাম কুমার ও শারদ কোঠারি) কথা, যাঁরা ১৯৯০ এর ২ নভেম্বর অযোধ্যায় পুলিশি গুলিচালনায় প্রাণ দেন। এবার ‘ভূমি পূজা’র পর যখন মন্দির নির্মাণ শুরু হতে চলেছে, আমরা অযোধ্যা বা প্রয়াগরাজে ওঁদের স্মরণে ‘কীর্তি স্তম্ভ’ গড়ে উঠুক, চাই। গিরি বলেছেন, তিনি এই কীর্তি স্তম্ভের জন্য একটা প্রস্তাব তৈরি করেছেন, যার মধ্যে আছে সঙ্গমের কাছে অশোক সিঙ্ঘলের একটি মূর্তি বসানোর কথা, তার পাশে খোদাই করে লেখা থাকবে মন্দির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লোকজনের নাম। পরিষদ সদস্য়রা প্রস্তাবটি পাশ করিয়ে বাস্তবায়নের জন্য কেন্দ্রের কাছে পাঠানোর কথা ভাবছেন। আন্দোলন চলাকালে নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্য়াহার চান সাধু-সন্তরা, একথাও জানান তিনি। বলেন, অযোধ্যায় রামমন্দিরের আন্দোলন শেষ হয়েছে, এবার সে ব্যাপারে রুজু হওয়া মামলাগুলিও তুলে নেওয়া উচিত। রাজ্য সরকারের কাছেও আনুষ্ঠানিক ভাবে ইতিমধ্যেই আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছি আমরা। এরপর থেকে প্রতি বছর ৫ আগস্ট অর্থাত্ রামমন্দিরের ভূমি পূজার দিনটিকে দেওয়ালির মতো পালন করবেন বলেও জানান পরিষদ প্রধান মহন্ত নরেন্দ্র গিরি। গত ৫ আগস্ট আনুষ্ঠানিক ভাবে অযোধ্যায় রামমন্দির নির্মাণের সূচনা করে এটি ‘ভারতীয় সংস্কৃতির আধুনিক ঐতিহ্যে’র সাক্ষ্য বহন করব বলে অভিমত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget