এক্সপ্লোর

Tamil Nadu Accident: ২ যাত্রীভর্তি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত কমপক্ষে ১০, সকলকে বের করতে হিমশিম অবস্থা

Tamil Nadu Bus Collision: রবিবার তামিলনাড়ুর তিরুপাথুরে এই দুর্ঘটনা ঘটে।

চেন্নাই: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা তামিলনাড়ুতে। মুখোমুখি সংঘর্ষ বাঁধল দুই বাসের মধ্যে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহতের সংখ্যা প্রায় ৪০। দুর্ঘটনাগ্রস্ত দু'টি বাসই সরকারি। একেবারে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। (Tamil Nadu Bus Collision)

রবিবার তামিলনাড়ুর তিরুপাথুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি বাস কড়াইকুডি যাচ্ছিল। অন্যটি ছুটছিল মাদুরাইয়ের গিকে। সেই সময় তিরুপাথুরের কাছে মুখোমুখি ধাক্কা লাগে। এত জোরে ধাক্কা লাগে যে বাসের ভিতর বসে থাকা যাত্রীরা বাইরে পর্যন্ত বেরোতে পারেননি। স্থানীয় বাসিন্দারা টেনেটুনে বের করে আনার চেষ্টা করেন তাঁদের। পরে জরুরি পরিষেবা বিভাগের টিম ঘটনাস্থলে পৌঁছে ভিতর থেকে টেনে বের করে সকলকে। (Tamil Nadu Accident)

আহতদের স্থানীয় শিবগঙ্গাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তাই হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা। কী করে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। এখনও দুর্ঘটনাস্থলে মোতায়েন রয়েছে জরুরি পরিষেবা বিভাগ। ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে আপাতত।

পুলিশ জানিয়েছে, পিল্লাইয়ারপট্টি থেকে পাঁচ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। আহতরা বেশ জখম হয়েছেন। স্থানীয় মানুষজনই উদ্ধারকার্য শুরু করেন প্রথমে। দুমড়ে মুচড়ে যাওয়া বাস থেকে সকলকে বের করতে রীতিমতো হিমশিম খেতে হয়। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, চালকের আসনের পাশের অংশ একেবারে খুলে বেরিয়ে গিয়েছে। রাস্তায় পর পর দেহ পড়ে থাকতেও দেখা যায়। বাসের সামনের অংশের কাচ ভেঙে যাওয়ায়, সেখান দিয়ে লাফ দিয়ে নামতেও দেখা যায় এক মহিলাকে। এক মহিলা মাটিতে বসেছিলেন। রক্ত ঝরছিল তাঁর কপাল থেকে। 

চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় পথ দুর্ঘটনা ঘটল দক্ষিণ তামিলনাড়ুতে। গত সপ্তাহে দু'টি বেসরকারি বাস পরস্পরকে সজোরে ধাক্কা মারে। সেই দুর্ঘটনায় প্রাণ হারান ছ'জন। বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা ঘটে বলে সেবার তদন্তে উঠে আসে। আর তার পরই এই ঘটনা। শুধু তামিলনাড়ু বা দক্ষিণের রাজ্যগুলিতেই নয়, বেশ কিছু দিন ধরেই দেশের সর্বত্র পথ দুর্ঘটনা উত্তরোত্তর বেড়ে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget