এক্সপ্লোর

Indonesia Ship Tragedy: যাত্রীসমেত জাহাজ ডুবে গেল সাগরে, এখনও নিখোঁজ ১৩০ জন

Ship Sinks in Indonesia: শনিবার সকালে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে বঞ্জারমাসিনের উদ্দেশে রওনা দেয় PT Virgo নামের যাত্রীবাহী জাহাজটি। রবিবার দুপুর ২টো নাগাদ পৌঁছনোর কথা ছিল গন্তব্যে।

নয়াদিল্লি: জাভা সাগরে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীসমেত ডুবে গেল আস্ত জাহাজ। ১০৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। দেহ উদ্ধার হয়েছে ছ’জনের। এখনও নিখোঁজ প্রায় ১৩০ জন যাত্রী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Ship Sinks in Indonesia)

শনিবার সকালে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে বঞ্জারমাসিনের উদ্দেশে রওনা দেয় PT Virgo নামের যাত্রীবাহী জাহাজটি। রবিবার দুপুর ২টো নাগাদ পৌঁছনোর কথা ছিল গন্তব্যে। কিন্তু তার আগেই, গভীর রাতে, স্থানীয় সময় রাত ২টো নাগাদ জাভা সাগরে নিখোঁজ হয়ে যায় জাহাজটি। (Indonesia Ship Tragedy)

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হেয়ার-মেকআপের খরচ ৪ কোটি ৪৯ লক্ষ, হিসেব দিল ইজ়রায়েল

ভোর ৪টে বেজে ১০ মিনিট নাগাদ বিপদসঙ্কেত আসে কর্তৃপক্ষের কাছে। সঙ্গে সঙ্গেই উদ্ধারকার্য শুরু হয়ে যায়। উদ্ধারকার্যে নামে ইন্দোনশিয়ার উদ্ধারকার্য বিভাগ, নৌবাহিনী এবং উপকূলীয় পুলিশ। সাগরে জাহাজ নামানো হয়। আকাশপথে তল্লাশি চালাতে শুরু করে হেলিকপ্টার। সাগরে ভাসমান সব জাহাজগুলিকেও সতর্ক করা হয়। 

জাভা সাগরে যাত্রীবাহী জাহাজটি ডুবে যায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় জাহাজকর্মী এবং যাত্রী মিলিয়ে ২৪৩ জন সওয়ার ছিলেন ওই জাহাজে। তবে এখনও পর্যন্ত ১৩০ জনের খোঁজ মেলেনি। এখনও উদ্ধারকার্য চলছে। নামানো হয়েছে ডুবুরিও। 

আরও পড়ুন: ভোটের পর থেকে বাড়িছাড়া, ফিরতেই বিক্ষোভ, অগ্নি সংযোগ, NCPI সাংসদ বললেন, ‘আমি তৃণমূল নই, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী খেতে ডাকেন’

প্রায় ১৭০০০ দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া। সেখানে পরিবহণের অন্যতম মাধ্যম ফেরি। তবে প্রায়শই সেখানে দুর্ঘটনা ঘটে। ইন্দোনেশিয়া সরকারের পরিসংখ্য়ান বলছে, ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে ১১১টি জাহাজ দুর্ঘটনা ঘটেছে।

চলতি বছরেরই জুলাই মাসে KM Nurul Salsa নামের একটি জাহাজ ডুবে যায় ইন্দোনেশিয়ায়। ৫৮ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছিল সেবার। মারা যান তিন জন। কোনও খোঁজই মেলেনি ১৪ জন যাত্রীর। গত মাসেই মাদুরা দ্বীপের কাছে একটি জাহাজে আগুন ধরে যায়, যাতে প্রাণ হারান পাঁচ জন।

Last month, a separate ferry caught fire off Madura island, killing five.

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
Advertisement

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget