এক্সপ্লোর

রাম জন্মভূমি ট্রাস্টের নৃত্যগোপাল দাশ করোনাভাইরাস সংক্রমিত, এবার কি মোদিও কোয়ারান্টিনে? শিবসেনা

শিবসেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে লেখা হয়েছে,“৭৫ বছরের নৃত্যগোপাল রামমন্দিরের ভূমিপুজোর দিন মঞ্চে উপস্থিত ছিলেন। সেদিন তিনি মুখে মাস্কও পরেননি। ওই দিনই তাঁর সংস্পর্শে এসেছিলেন প্রধানমন্ত্রী ও আরএসএস প্রধান মোহন ভাগবত। নৃত্যগোপালকে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী তাঁর হাতও ধরে ছিলেন। ফলে আমাদের প্রধানমন্ত্রীরও কোয়ারান্টিনে যাওয়া দরকার।”

মুম্বই: রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাশ সংক্রমিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে সরাসরি প্রশ্ন তুলল শিবসেনা। দলীয় মুখপত্রে প্রশ্ন তোলা হয়েছে, এ বার কি প্রধানমন্ত্রী কোয়রান্টিন নিয়ম মেনে চলবেন? গত ৫ অগস্ট রামমন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে নৃত্যগোপালের সঙ্গে একই মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রীও। তার কয়েকদিন পর রাম জন্মভূমি ট্রাস্টের প্রধানের করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসে। শিবসেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে লেখা হয়েছে,“৭৫ বছরের নৃত্যগোপাল রামমন্দিরের ভূমিপুজোর দিন মঞ্চে উপস্থিত ছিলেন। সেদিন তিনি মুখে মাস্কও পরেননি। ওই দিনই তাঁর সংস্পর্শে এসেছিলেন প্রধানমন্ত্রী ও আরএসএস প্রধান মোহন ভাগবত। নৃত্যগোপালকে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী তাঁর হাতও ধরে ছিলেন। ফলে আমাদের প্রধানমন্ত্রীরও কোয়ারান্টিনে যাওয়া দরকার।” শিবসেনা মুখপত্রে আরও লেখা হয়েছে, “অমিত শাহ করোনা আক্রান্ত হয়ে ওঠার পর এখন আইসোলেশনে রয়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও কোভিড পজিটিভ। তাঁর অবস্থা উদ্বেগজনক। মন্ত্রী, আমলা, সাংসদরা ভয়ে কাঁটা হয়ে রয়েছেন। যুদ্ধ বা হিংসার সময়ে দিল্লিকে এতটা ভয়ে থাকতে দেখিনি। দিল্লি এবার যেন একটু বেশি সন্ত্রস্ত। মোদি ও অমিত শাহকে নিয়েও ভয় বাড়ছে। কিন্তু করোনাভাইরাস সম্পর্কে হতাশাজনক ভয় আরও ভয়ঙ্কর।.” ৫ অগস্ট রামমন্দিরের ভূমি পুজো ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও আরএসএস প্রধান মোহন ভাগবত ছিলেন এক মঞ্চে। অনুষ্ঠানে হাজির ছিলেন মোট ১৭৫জন অতিথি। ভিড় কমাতে আদিত্যনাথ ছাড়া আর কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে যেন আমন্ত্রণ জানানো হয়, সেজন্য সরব হয়েছিলেন দলীয় বিধায়ক প্রতাপ সরনায়েক। রামমন্দির নিয়ে উদ্ধব কতটা উদগ্রীব ছিলেন, তাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ডাকা হয়নি শিবসেনা প্রধান তথা উদ্ধব ঠাকরেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget