এক্সপ্লোর

Shiv Sena UBT Split : ভেঙে চুরমার হয়ে যেতে পারে উদ্ধবের শিবসেনা? শিন্দের হাত ধরছেন MP, MLA রা? রাজনীতিতে বিরাট মোড় মহারাষ্ট্রে

উদ্ধব শিবিরের দাবি, সাংসদরা তাদের পাশেই আছেন । তাদের শিবির বদলের জন্য মোটা-টাকা অফার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সঞ্জয় রাউত। 

মুম্বই: তৃণমূলের পরে এ বার ভাঙন ধরতে পারে শিবসেনা (উদ্ধব ঠাকরে) শিবিরে! আশঙ্কা মহারাষ্ট্রের রাজনীতিতে । ২০২২ সালে একনাথ শিন্দের নেতৃত্বে শিবসেনায় বড় ভাঙনের পর এ বার কি আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে? উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)-র একাধিক সাংসদ দলবদলের পথে বলে দাবি করেছে শিন্দে শিবসেনা। উদ্ধব ঠাকরের দল ভাঙানোর চেষ্টা চলছে ‘অপারেশন টাইগার’এর মাধ্যমে এমন জল্পনাই এখন মহারাষ্ট্রে জোরদার। যদিও সেই দাবি উড়িয়ে উদ্ধব শিবিরের দাবি, সাংসদরা তাদের পাশেই আছেন । তাদের শিবির বদলের জন্য মোটা-টাকা অফার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সঞ্জয় রাউত। 

শিবসেনা নেতা ( শিন্দে শিবির ) তথা বিধান পরিষদের সদস্য কৃপাল তুমানে মঙ্গলবার দাবি করেন,উদ্ধবপন্থী সাত জন সাংসদের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাঁর দাবি, সংসদের আসন্ন বাদল অধিবেশনের আগেই ওই সাংসদরা একনাথ শিন্দের শিবসেনায় যোগ দিতে পারেন। শুধু সাংসদই নন, উদ্ধবপন্থী একাধিক বিধায়কও শিন্দে শিবসেনার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করেন তুমানে। তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে সরগরম মহারাষ্ট্রের রাজনৈতিক মহল। তবে পাল্টা আক্রমণ শানিয়েছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। সোমবার সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ করেন, মহারাষ্ট্রের সাংসদদের দলবদলের জন্য ১৫ কোটি টাকা পর্যন্ত প্রস্তাব দেওয়া হচ্ছে। রাউত লেখেন, "Apna Sapna Money Money! এটা অত্যন্ত উদ্বেগজনক এবং লজ্জাজনক যে মহারাষ্ট্রের সাংসদদের দল পরিবর্তনের জন্য ১৫ কোটি টাকা পর্যন্ত প্রস্তাব দেওয়া হচ্ছে বলে খবর মিলছে।"

এর পর সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, পাঁচ সাংসদ আলাদা গোষ্ঠী তৈরি করতে চলেছেন বলে যে জল্পনা ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। রাউতের দাবি, কয়েক দিন আগেই উদ্ধব ঠাকরের ডাকা বৈঠকে সব সাংসদ উপস্থিত ছিলেন এবং তাঁরা প্রকাশ্যে উদ্ধবের নেতৃত্বের প্রতি আস্থা জানিয়েছেন। রাউত বলেন, "এ সব সম্পূর্ণ মিথ্যা। আমাদের কাছে এমন কোনও তথ্য নেই। চার দিন আগে দলের বৈঠকে সব সাংসদই উপস্থিত ছিলেন। তাঁরা উদ্ধবজির নেতৃত্বের উপর আস্থা প্রকাশ করেছেন।"

অন্যদিকে, শিন্দে শিবসেনার নেত্রী শায়না এনসি-ও বিরোধী শিবির ভাঙানোর অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অন্য দল ভাঙার কোনও আগ্রহ তাদের নেই। বরং একনাথ শিন্দের জনপ্রিয়তার কারণেই অনেক নেতা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। শায়না বলেন, "আমরা কোনও দল ভাঙতে চাই না। সকলেই দেখেছেন, সাধারণ মানুষের মধ্যে একনাথ শিন্দের জনপ্রিয়তা কতটা। তিনি মাটির মানুষের জন্য কাজ করেন।"

তবে রাজনৈতিক মহলে জল্পনা থামছে না। কারণ, ২০২২ সালেও প্রথমে গুঞ্জন উড়িয়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত একনাথ শিন্দের নেতৃত্বে বড়সড় ভাঙনের মুখে পড়েছিল উদ্ধব ঠাকরের শিবসেনা। সেই ভাঙনের জেরেই কার্যত দু'ভাগ হয়ে যায় দলটি।  বর্তমানে মহারাষ্ট্রে নতুন করে ‘অপারেশন টাইগার’ নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তা সেই পুরনো স্মৃতিকেই উসকে দিচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি সত্যিই উদ্ধব শিবিরের সাত জন সাংসদ দলবদল করেন, তবে তা লোকসভা নির্বাচনের পর মহারাষ্ট্রের রাজনীতিতে আরও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হবে। যদিও এখনও পর্যন্ত কোনও সাংসদ প্রকাশ্যে দলত্যাগের ইঙ্গিত দেননি। ফলে জল্পনা, পাল্টা জল্পনা এবং রাজনৈতিক দাবিদাওয়ার মধ্যেই আপাতত উত্তাপ বাড়ছে মহারাষ্ট্রের রাজনীতিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Advertisement

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget