এক্সপ্লোর

তেলঙ্গানায় কোয়ারেন্টাইনের পরামর্শ না শুনে বিয়ের পার্টি ফ্রান্স ফেরত ব্যক্তির, হাজির হাজারের বেশি লোক!

ওই ব্যক্তিকে ধরে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রিসেপশন পার্টির তোড়জোড় চলছিল। তাও বাতিল করা হয়েছে।

নয়াদিল্লি: কোয়ারেন্টাইনে যেতে বলেছিলেন ডাক্তাররা। কিন্তু সেই পরামর্শ তুড়ি মেরে উড়িয়ে ধুমধাম করে বিয়ের পার্টি দিলেন তেলঙ্গানার এক ব্যক্তি। তিনি ফ্রান্স থেকে ফেরার পর ডাক্তাররা কম করে ১৪ দিন তাঁকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকতে বলেছিলেন। কিন্তু তিনি সেকথা কানে তোলেননি। দেশে ফেরার সাতদিনের মধ্যে ওয়ারাঙ্গলে বিয়ের পার্টির আয়োজন করা হয়। তিনি হায়দরাবাদ থেকে সেখানে যান। হাজারের বেশি লোকজন সেখানে এসেছিলেন, যাঁদের কয়েকজন আবার স্থানীয় ভিআইপি। কেননা পাত্রের কাকার এলাকায় আইনজীবী হিসাবে বেশ নামডাক আছে। সূত্রের খবর, সেখানে কেউই মাস্ক পরেননি। দেশব্য়াপী নোভেল করোনাভাইরাস সংক্রমণকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের মধ্যেই এই খবর প্রকাশ্যে আসায় নড়েচড়ে বসে প্রশাসন। পার্টিতে আসা লোকজনের মাধ্যমে বিপজ্জনক ভাইরাস ছড়়িয়ে পড়েছে কিনা, আশঙ্কা দেখা দিয়েছে। তাদের খুঁজে বের করা হবে কিনা, সেই আলোচনাও চলছে। ওই ব্যক্তিকে ধরে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রিসেপশন পার্টির তোড়জোড় চলছিল। তাও বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, তেলঙ্গানায় এপর্যন্ত আটটি করোনাভাইরাস সংক্রমণের নিশ্চিত খবর মিলেছে। দেশে করোনাভাইরাসে প্রথম মারা যাওয়া ব্যক্তি হায়দরাবাদে চিকিত্সা করাতে গিয়েছিলেন। বিয়ে-থা সংক্রান্ত সব ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Murshidabad: ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়
ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০

ভিডিও

Narendrapur News | নরেন্দ্রপুরে মহিলাকে 'মারধর', গ্রেফতার ১ | ABP ANANDA LIVE
Suvendu Adhikari | 'তোলাবাজি শেষ হয়ে গিয়েছে, রাস্তায় হাত পাতার লোক নেই' | ABP ANANDA LIVE
Suvendu Adhikari | 'স্থানীয় স্তরে নির্বাচনে কালীঘাট আর ঋতব্রত তৃণমূল কারও অস্তিত্ব নেই' | ABP ANANDA LIVE
Chok Bhanga 6Ta | আমরাই আসল তৃণমূল, ফের দাবি Ritabrata Banerjee-র | TMC News | ABP Ananda
BJP-Basirhat News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টা! বসিরহাটের জিরাকপুর রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget