এক্সপ্লোর

Lucky Ali: ফেসবুকের পোস্ট ঘিরে বিতর্ক, ক্ষমা চাইতে হল লাকি আলিকে

Bollywood Updates: ফেসবুকে তাঁর একটি পোস্ট ঘিরে বিতর্ক।

মুম্বই: হিন্দু আবেগে আঘাত হানার অভিযোগ। ক্ষমা চাইতে হল শিল্পী লাকি আলিকে (Lucky Ali)। ফেসবুকে তাঁর একটি পোস্ট ঘিরে বিতর্ক। বিতর্ক শুরু হতে বিতর্কিত পোস্টটি মুছেও দেন শিল্পী।  কিন্তু তাতেই বিতর্ক থামেনি। লাগাতার আক্রমণ, হুমকির মুখে পড়তে হয় শিল্পীকে। তার জেরেই শেষ মেশ ক্ষমা চেয়ে নিলেন তিনি। যদিও গোটা ঘটনা নিয়ে বাড়াবাড়িই হয়েছে বলে মত লাকির অনুরাগীদের (Bollywood Updates)। তবে সেই বিতর্কে যেতে নারাজ শিল্পী নিজে।

দিন কয়েক আগের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে লাকি

কয়েক দিন আগে ফেসবুকে একটি লেখা পোস্ট করেন লাকি, যাতে বলা হয়, 'ব্রাহ্মণ' নামটির উৎপত্তি  'ব্রহ্ম' থেকে, যা আসলে এসেছে 'অ্যাব্রাম' থেকে...অ্যাব্রাহাম বা ইব্রাহিম থেকে নেওয়া হয়েছে সেটি...ব্রাহ্মণরা আসলে ইব্রাহিম আলাইহিসলামের বংশধর...সব রাষ্ট্রের পিতা...তাই কার্যকারণ বিবেচনা না করে এ নিয়ে এত তর্ক-বিতর্ক এবং লড়াই কেন?...'


Lucky Ali: ফেসবুকের পোস্ট ঘিরে বিতর্ক, ক্ষমা চাইতে হল লাকি আলিকে

এই পোস্ট ঘিরেই বিতর্ক।

লাকির ওই পোস্ট ঘিরে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। শিল্পীর উদ্দেশে উড়ে আসে হুঁশিয়ারি, হুমকি। তাতেই মঙ্গলবার ক্ষমাপ্রার্থনা করেন লাকি। জানান, কাউকে আঘাত করা বা ক্ষোভের উদ্রেক ঘটনোর অভিসন্ধি ছিল না তাঁর। বরং সকলকে একসুতোয় বাঁধতে চেয়েছিলেন। তার জন্যই ওই পোস্ট। কিন্তু নিজের সিদ্ধান্তে অনুশোচনা বোধ হচ্ছে তাঁর। 

আরও পড়ুন: Rishi-Neetu: 'ঋষির একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, সমস্ত জানতে পারতাম', নীতুর পুরনো সাক্ষাৎকার ফের চর্চায়

বিতর্কের মুখে পড়ে ক্ষমা চাইলেন শিল্পী লাকি

ক্ষমাপ্রার্থনা করে দীর্ঘ পোস্টে লাকি লেখেন, ‘আমার পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়েছে বলে দেখলাম। সকলকে একসুতোয় বাঁধতে চেয়েছিলাম। কিন্তু বুঝতে পারছি, আমি যা চেয়েছিলাম, যে ভাবে চেয়েছিলাম, তা হয়নি। কী লিখব, কী ভাবে লিখব, এ বার থেকে আরও সতর্ক থাকব। কারণ আমার হিন্দু ভাইবোনেরা আহত হয়েছেন দেখছি। তার জন্য অত্যন্ত দুঃখিত। আপনাদের সকলকে ভালবাসি আমি...’।

অভিনেতা মেহবুবের ছেলে লাকি। হিন্দি ভাষায় গান গান যাঁরা, সেই সব শিল্পীদের মধ্যে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। বহু দশক ধরে সঙ্গীতচর্চা করেন। তাঁর গলার আওয়াজ শুনেই নস্ট্যালজিয়া শুরু হয় বহু মানুষের। লাকি হাত পাকিয়েছেন অভিনয়েও। তবে বেশ কয়েক বছর ধরেই প্রচারের আলো থেকে দূরে লাকি। তবে দেশে-বিদেশে অজস্র অনুষ্ঠান করে বেড়ান। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget