এক্সপ্লোর

বিষাক্ত সাপের মতো, কিছু চিন্তাবিদকে সিধে করে দেব! জেএনইউয়ের হিংসা নিয়ে বললেন উমা ভারতী

ঐশীর মাথা ফাটে, অনেকগুলি সেলাই পড়ে। হাতেও চোট পান তিনি। বামেরা হামলাকারীরা শাসক শিবিরের ছাত্র সংগঠনের লোকজন বলে দাবি করায় পাল্টা আরএসএস-বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির তরফে তাদের দিকেই আঙুল তোলা হয়েছে।

নয়াদিল্লি: সাম্প্রতিক সংবাদের শিরোনামে উঠে আসা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) রবিবারের হিংসা নিয়ে মুখ খুলে বিতর্কিত মন্তব্য করলেন উমা ভারতী। বিজেপি নেত্রী এজন্য নাম না করে বিদ্বজ্জনেদের একাংশের সমালোচনা করে বলেছেন, দেশে কিছু চিন্তাবিদ আছেন যারা এক বিশেষ জাতের সাপের মতো যেগুলি সংখ্যায় কম, কিন্তু মারাত্মক বিষাক্ত। পরিবেশ বিষিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমাদের কয়েকটা বিষয় সামলে নিতে হবে। ওদের সিধে করে দেব আমরা। গত রবিবার মুখোশধারী হামলাবাজদের তান্ডবে রকাক্ত হয়েছে জেএনইউ ক্যাম্পাস। তাদের হাতে আক্রান্ত, জখম হন বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ ৩০-এর বেশি লোকজন, যাঁদের মধ্যে শিক্ষকরাও ছিলেন। ঐশীর মাথা ফাটে, অনেকগুলি সেলাই পড়ে। হাতেও চোট পান তিনি। বামেরা হামলাকারীরা শাসক শিবিরের ছাত্র সংগঠনের লোকজন বলে দাবি করায় পাল্টা আরএসএস-বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির তরফে তাদের দিকেই আঙুল তোলা হয়েছে। সর্বস্তরে এর ব্যাপক নিন্দা, প্রতিবাদের পাশাপাশি গত পরশু জেএনইউ চত্বরে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের যাওয়া, জখম পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়ে সেখানে প্রতিবাদসভায় হাজির হওয়া নিয়েও জোর বিতর্ক হয়েছে। প্রতিবাদসভায় ভাষণ দেন ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার। দিল্লি পুলিশ রবিবারের অশান্তির তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের কয়েকজনকে শনাক্ত করেছে বলে খবর। যদিও সেদিনের তান্ডবের সময় নিষ্ক্রিয় থেকে নীরব দর্শকের ভূমিকা পালনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গত বুধবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের তরফে জেএনইউয়ের উপাচার্য্য জগদীশ কুমারকে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্মের পরিবেশ পুনরুদ্ধারে সার্বিক প্রয়াস চালাতে বলা হয়েছে। তিনি অবশ্য মঙ্গলবারই পডু়য়াদের ‘অতীত পিছনে ফেলে ক্যাম্পাসে ফেরা’র আবেদন জানান। কিন্তু রবিবারের হামলা রুখতে ব্যর্থতার অভিযোগে তাঁকেই কাঠগড়ায় তুলেছে বিভিন্ন মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget