এক্সপ্লোর

Sonam Wangchuk : 'আমি ২০ জুলাই পর্যন্ত বেঁচে থাকব, এরপর...'! সোনম ওয়াংচুকের নতুন ভিডিও ভাইরাল, কেন এই মন্তব্য ?

Sonam Wangchuk Video: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে আমরণ অনশন আন্দোলনে বসেন সোনম ওয়াংচুক। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ওয়াংচুকের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, "আমি ২০ জুলাই পর্যন্ত বেঁচে থাকব।"

দিল্লি : নিট-সহ একাধিক প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সরব সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আমরণ অনশন আন্দোলনে বসেন তিনি। শুক্রবার পা দিল ২০তম দিনে। কিন্তু দীর্ঘ অনশনের জেরে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। কমেছে ওজন। 

শুক্রবার দিল্লির জন্তর মন্তরে ওয়াংচুকের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ পবন খেরা। এর আগেও আরও বেশ কয়েকজন নেতা জন্তর মন্তরে গিয়েছেন এবং তাঁর সঙ্গে দেখা করেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ওয়াংচুকের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, "আমি ২০ জুলাই পর্যন্ত বেঁচে থাকব।" ওয়াংচুক এই মন্তব্যটি রসিকতার সুরে করেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। নিমেষের মধ্যে ভাইরাল হচ্ছে ভিডিওটি। 

ভিডিওটিতে সংসদ ভবনের দিকে পদযাত্রা প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায় সোনম ওয়াংচুক বলেন, "যাই ঘটুক না কেন, আমি ২০শে জুলাই পর্যন্ত বেঁচে থাকব, যাতে আপনাদের সকলের সঙ্গে সংসদ অভিমুখে পদযাত্রা করতে পারি। যদি ২০শে জুলাই আমাদের পদযাত্রা সফল না হয়, তবে আমি ভূত হয়ে ফিরে আসব।"

উল্লেখ্য, ওয়াংচুক গত ২০ দিন ধরে অনশন করছেন, যার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং ওজন ক্রমাগত কমছে। শুক্রবার ডাক্তার সতীশ লাম্বা বলেন, "আজ অনশনের ২০তম দিন। তার ওজন ৫৬.৫৫ কিলোগ্রাম, যা গত ২৪ ঘণ্টায় ৩৫০ গ্রাম কমেছে। তার শরীরে জলের পরিমাণ স্বাভাবিক, যদিও হালকা ডিহাইড্রেশন দেখা গেছে।" ডাক্তারদের একটি দল ওয়াংচুককে সারাক্ষন পর্যবেক্ষণে রেখেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাঁকে তাঁর অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের জেরে সোনম ওয়াংচুক এবং ‘ককরোচ জনতা পার্টি’র সদস্যরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। কংগ্রেস ও সমাজবাদী পার্টিসহ আরও বেশ কয়েকটি দল ওয়াংচুককে সমর্থন জানিয়েছে। এই নিয়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভও চলছে জন্তর মন্তরে। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
UN Warning on Weather: ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
Advertisement

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget