এক্সপ্লোর

Sonam Wangchuk: ২৬ দিন অনশন করার পরে অন্য কারও থেকে চরিত্রের সার্টিফিকেট নিতে হবে এবার? বিস্ফোরক সোনম ওয়াংচুক

Sonam Wangchuk New Video: সোনম আরও বলেন, 'সকাল থেকে আমায় অনেকে ফোন করেছেন, জানিয়েছেন আমার কাজ নিয়ে নাকি অনেকেই প্রশ্ন তুলেছেন। আমায় প্রশ্ন করছেন, কী কী চুক্তি হয়েছে?'

কলকাতা: এতদিন তাঁর ভিডিওতে থাকত প্রতিবাদের কথা, NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিদ্রোহ, ছাত্রছাত্রীদের কথা... তবে অনশনভঙ্গের পরে, দ্বিতীয় ভিডিওতে সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk)-এর গলায় হতাশা। আগের সমস্ত ভিডিওগুলোতে তিনি আশাবাদী ছিলেন। সবসময়েই বার্তা দিয়ে এসেছেন যে, সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস না পেলে, তিনি অনশন ছাড়বেন না.. তাহলে এদিন তাঁর গলায় কেন হতাশার সুর? এমন কী হল সোনম ওয়াংচুকের সঙ্গে? 

২৬ দিন অনশন করার পরে, চরিত্রের শংসাপত্র নিতে হবে? বিস্ফোরক সোনম ওয়াংচুক

বৃহস্পতিবার মধ্যরাতে, জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহ (JP Nadda and Jitendra Singh)-এর উপস্থিতিতে ২৬ দিনের অনশন ভাঙেন সোনম। তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, এই কথা প্রকাশ্যে আনতে তাঁর কষ্ট হচ্ছে যে, অনশনভঙ্গ করেও কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। সোনমের কথায়, '২৬ দিন অনশনে আমার ১১ কেজি ওজন কমে গিয়েছে, শরীরে একাধিক চিরকালীন ক্ষতি হয়ে গিয়েছে। লাদাখের ঠাণ্ডা থেকে দিল্লির তপ্ত রোদে এসে বসে অনশন করেছি। এই সমস্ত কিছু করার পরে, আমায় অন্য কারও থেকে চরিত্রের শংসাপত্র নিতে হবে এবার? আমার অনশন পবিত্র ছিল কি না, সেটার প্রমাণ আমায় দিতে হবে? আমি এর হাতে খাবার খেয়ে অনশন ভাঙলাম কেন, ওর হাতে খাবার খেলাম না কেন.. কী কী লেনদেন হল, কী কী বাণিজ্যিক চুক্তি হল... এই সমস্ত প্রশ্নের উত্তর আমায় এবার দিতে হবে? কাল থেকে তরল খাবার খাচ্ছি, সামান্য একটু উঠে বসতে পেরেছি। আর সেই ক্ষমতা দিয়ে আমায় ভিডিও করে এইসব বলতে হচ্ছে!'

সোনম আরও বলেন, 'সকাল থেকে আমায় অনেকে ফোন করেছেন, জানিয়েছেন আমার কাজ নিয়ে নাকি অনেকেই প্রশ্ন তুলেছেন। আমায় প্রশ্ন করছেন, কী কী চুক্তি হয়েছে? চুক্তি করার হলে আমি ২৬ দিন অনশন করতাম? ঠাণ্ডাঘরে বসেই তো চুক্তি করে নিতে পারতাম। আপনারা তো চুক্তি করতে দেখেছেন অনেককে। দিল্লির গরমে, রাস্তার ধারে দিনের পর দিন বসে আমায় চুক্তি করতে হবে? যে সমস্ত মানুষের মাথায় এই সমস্ত ভাবনা আসে, তাদের আমি ধিক্কার জানাই। আপনারা জানেন না, গত কয়েকদিন আমি, আমার পরিবারকে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। হাসপাতালে কী কী পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তবে আমি আপনাদের দোষ দিই না। আপনারা হয়তো জানেন না গোটা বিষয়টা তাই বলছেন। আপনারা যদি কোনও রাজনৈতিক ছাতার তলায় না থেকে, রাজনীতি বিরত থেকে কথা বলেন, তাহলে আপনাদের কথা শুনব, উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু কোনও কথা শোনার আগে, বিশ্বাস করার আগে একবার নিজেকে প্রশ্ন করে দেখুন যে, আপনারা কোনও রাজনৈতিক প্ররোচনায় বিশ্বাস করে ফেলছেন না তো?'

 

আরও পড়ুন: Sonam Wangchuk: দেওয়া হয়নি মোবাইল, লিখতেন টিস্যুতে! চোখে পড়লে ছিঁড়ে ফেলা হত সেটাও! সফদরজং-এ ভয়াবহ অভিজ্ঞতা সোনম ওয়াংচুকের!

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget