এক্সপ্লোর

Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি

Sonam Wangchuk News: সোনম ওয়াংচুকের স্ত্রী আরও বলেন, 'আমরা জানতামই, এভাবেই আন্দোলন প্রতিহত করার চেষ্টা হবে।'

কলকাতা: অনশনের ২১তম দিন। নির্দিষ্ট আসনেই শুয়ে ছিলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। হঠাৎ যন্তর মন্তরে সাদা পোশাকে ঢুকে পড়ে পুলিশ। সাদা চাদরে ঢেকে, কার্যত জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হল, সোনম ওয়াংচুকে। বলা হয়, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক সমাজসৈনিক তথা শিক্ষাবিদের। তাঁকে সেই মুহূর্তে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু না করা গেলে, প্রাণসংকট হতে পারে। তবে সোনম ওয়াংচুকের শারিরীক অবস্থার যে রিপোর্ট হাসপাতালের তরফ থেকে দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন, সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো।

সোমবার যা পরিকল্পনা ছিল, তাইই হবে... আশ্বাস সোনমের স্ত্রী-র

এদিন সোনম ওয়াংচুকের স্ত্রী সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'মুখে অথবা ইঞ্জেকশনের মাধ্যমে, কোনোভাবেই ওঁকে (সোনম ওয়াংচুক) কোনও খাবার বা ওষুধ দেওয়া হবে না। আর যা যা দেওয়া হবে, রিপোর্ট অনুযায়ীই দেখাও হবে। আমাদের রিপোর্ট দেখানো হচ্ছে বটে.. সেখানে ওঁর পটাশিয়াম ২.৯। কিন্তু রিপোর্টটা আমাদের দেওয়া হচ্ছে না। স্বচ্ছতার অভাব বলে মনে হচ্ছে, আমি বিশ্বাস করতে পারছি না। আর এটা যদি শুধু শারীরিক ব্যাপারই হত, তাহলে এত পুলিশ কেন? দ্বিতীয়ত, সোনমকে ওঁর ফোনটা পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হয়নি! এটা হাসপাতাল নাকি জেলখানা? এক পুলিশ রয়েছে ওই ফ্লোরটায়। আর ওর পটাশিয়াম ২.৯ বলা হচ্ছে আর সেই জন্য ওঁকে ইন্ট্রাভেনাস দেওয়ার কথা বলা হচ্ছে। আমি বারণ করছি। কারণ এক সন্ধেয় পটাশিয়াম ৪.৩ থেকে ২.৯-এ নেমে আসবে, চিকিৎসার দিক থেকেও এটা সম্ভব নয়।'

সোনম ওয়াংচুকের স্ত্রী এদিন আরও বলেন, 'আমরা জানতামই, এভাবেই আন্দোলন প্রতিহত করার চেষ্টা হবে। গত ২০ দিন যে আন্দোলন চলছে.. এটা দেশের ইতিহাসে থেকে যাবে। যে জেন জি-দের নিয়ে এত খারাপ কথা বলা হয়েছে, সেই জেন জি-ই দেখাচ্ছে কীভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবিগুলোর কথা তুলে ধরা যায়। সোনম ওয়াংচুকের মনে হয়েছিল ছাত্রছাত্রীদের দাবিটা খুব সঠিক, স্বাভাবিক। সেই কারণেই এই আন্দোলনের সঙ্গে উনি যুক্ত হয়েছিলেন, যাতে এই আন্দোলন সঠিক রাস্তায় থাকে। সোনম কাউকে কোনও কষ্ট না দিয়ে, কোনও সমস্যা তৈরি না করে অনশন করছিলেন। সরকারের কাছে কোনও কারণ ছিল না যে ২০ তারিখ যে জনসমাগমের ডাক দেওয়া হয়েছে, সেটাকে আটকানোর। কারণ ওঁরা জানেন, সোমবার সকালে যে যাত্রা বেরবে, সেটা আটকানো আর সম্ভব হবে না। আর সেটা শুধু দিল্লিতে বেরোবে না। গোটা দেশ পরিকল্পনা করছে ওই একই সময়ে মিছিল করবে। সোনম সুস্থ আছেন, আমরা বেসরকারি জায়গা থেকে ফের ওর যাবতীয় টেস্ট করাচ্ছি। সোনম সুস্থ হয়ে যাবে আর মিছিলে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আন্দোলন জারি আছে। যদি সোনম যদি মিছিলে না ও হাঁটতে পারে.. ওর হয়ে আমি যাব মিছিলে। আমি নেতৃত্ব দেব। সোমবারের যা পরিকল্পনা রয়েছে, তাইই হবে। সোনমকে জোর করে তুলে নিয়ে আসা মানে, আন্দোলন থামিয়ে দেওয়া নয়।

 

আরও পড়ুন: Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case:
" আমি ছাড়ব কাউকে না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget