এক্সপ্লোর

Spain Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে ৬৮

Spain Train Accident: স্পেনের টলেডো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৬৮। বন্ধ রেল পরিষেবা, শুরু তদন্ত।

নয়া দিল্লি: স্পেনে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৮-তে পৌঁছেছে বলে সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে মাদ্রিদ থেকে দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ রেল পরিষেবা। কীভাবে ঘটল এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।                                                        

কীভাবে ঘটল দুর্ঘটনা?

সংবাদমাধ্যম NDTV-র প্রতিবেদন অনুযায়ী, বুধবার, ২৮ অক্টোবর সকালে স্পেনের টলেডো প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। মাদ্রিদ থেকে সেভিয়া যাওয়ার উচ্চগতির রেলপথে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের পিছনে ধাক্কা মারে অন্য একটি ট্রেন। সংঘর্ষের অভিঘাতে ট্রেনের কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে পাশের ঢাল বেয়ে নীচে নেমে যায়। দুর্ঘটনার জেরে একাধিক কামরা ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় জড়িত ছিল রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা Renfe-র একটি AVE দ্রুতগতির ট্রেন এবং Iryo সংস্থার আরেকটি ট্রেন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুটি ট্রেনে মিলিয়ে প্রায় ৫৪৪ জন যাত্রী ছিলেন। ফলে দুর্ঘটনার পরেই ব্যাপক উদ্ধারকাজ শুরু হয়।                         

কেন ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা?

দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে স্পেনের সংবাদমাধ্যমে রেললাইনের সিগন্যাল ব্যবস্থায় ত্রুটি এবং সম্ভাব্য মানবিক ভুলের বিষয়টি উঠে এসেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।                                         

বন্ধ রেল পরিষেবা, উদ্বেগে যাত্রীরা

দুর্ঘটনার পর মাদ্রিদ, সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে রেল পরিষেবা স্থগিত করা হয়। উদ্ধারকাজের পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার খবর সামনে আসার পর শোকপ্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য এবং উদ্ধারকাজের বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

উল্লেখ্য, স্পেনের উচ্চগতির রেল নেটওয়ার্কে চলতি বছরেই এর আগে বড় দুর্ঘটনা ঘটেছিল। ফলে পরপর রেল দুর্ঘটনা সে দেশের রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Advertisement

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget