এক্সপ্লোর

Marathon Rally in UP: বরেলিতে কংগ্রেসের লেড়কী হুঁ, লড় শকতি হুঁ, ম্যারাথনে পদপিষ্ট হওয়ার ঘটনা

BJP-Congress ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ঘটনা নিয়ে কংগ্রেসকে খোঁচা দিয়েছে বিজেপি। পাল্টা বিজেপিকে দোষারোপ করেছে হাত শিবির।

বরেলি (উত্তরপ্রদেশ) : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলিতে (Bairely) কংগ্রেসের (Congress) লেড়কী হুঁ, লড় শকতি হুঁ, ম্যারাথনে (Marathon) পদপিষ্ট (Stampede) হওয়ার ঘটনা ঘটল। হুড়োহুড়িতে ম্যারাথনে অংশ নেওয়া মেয়েদের অনেকেই পড়ে যান। অনেকে আতঙ্কে চিত্‍কার করতে থাকেন। বেশ কয়েকজন মেয়ে যে ঘটনায় আহতও হয়েছেন। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ঘটনা নিয়ে কংগ্রেসকে খোঁচা দিয়েছে বিজেপি। পাল্টা বিজেপিকে দোষারোপ করেছে হাত শিবির।

প্রসঙ্গত, লেড়কী হুঁ, লড় শকতি হুঁ, এই স্লোগান নিয়েই উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে কংগ্রেস। প্রিয়ঙ্কা গাঁধী উত্তরপ্রদেশে মহিলাদের গুরুত্ব বাড়ানোর প্রসঙ্গ সামনে এনে যে স্লোগান সামনে আনেন। সামনেই দেশের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন ( (UP Election 2022)। সেই রাজ্যের নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। সারা দেশ তাকিয়ে দেশের সবথেকে বড় রাজ্য কী সিদ্ধান্ত নেয়।

এর মাঝেই মঙ্গলবারের ঘটনা ঘিরে চলছে রাজনৈতিক চাপানউতোর। লখনউয়ের কংগ্রেস নেতারা পদপিষ্ট হওয়ার মতো ঘটনাটিকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইকে উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক সিংহ বলেছেন, 'ঘটনার জেরে বেশ কিছু মেয়ে আহত হয়েছে। জেলা প্রশাসনের কাছে ম্যরাথান সংক্রান্ত সব তথ্য আগেভাগে জানানো হয়েছিল, কিন্তু তাদের তরফে কোনও রকম সাহায্য করা হয়নি।স্থানীয় প্রশাসনের ব্যর্থতাতেই এমন ঘটনা ঘটেছে। '

এদিকে, মুখ্যমন্ত্রী পদে কাকে চাইছে উত্তরপ্রদেশের আমআদমি? কে তাঁদের প্রথম পছন্দ? সেই সম্পর্কে তাঁদের জিজ্ঞাসা করা হয়েছিল। এই সমীক্ষায় যে ফল সামনে এসেছে, তা নিঃসন্দেহে চমকপ্রদ। সমীক্ষায় সামনে এসেছে, মুখ্যমন্ত্রী পদে পছন্দের  নিরিখে অখিলেশ যাদব এবং যোগী আদিত্যনাথকে পছন্দ করা জনতার মধ্যে ব্যবধান বেড়েছে। অখিলেশ যাদবের জন্য কি একটি ধাক্কা অপেক্ষা করছে ? কী বলছে সি ভোটারের সমীক্ষা ? যতদিন এগচ্ছে, বারবার পরিবর্তন হচ্ছে যোগী ও অখিলেশকে পছন্দ করা জনতার পরিসংখ্যান। 

আরও পড়ুন- উত্তরপ্রদেশ নির্বাচনে কে এগিয়ে? মুখ্যমন্ত্রী পদে কে পয়লা পছন্দ? কী বলল C-Voter এর সমীক্ষা

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
MK Stalin: ডিলিমিটেশন বিল: মরিয়া চেষ্টা I.N.D.I.A শিবিরের, স্ট্যালিনের বাড়িতে সনিয়া-মমতা-রাহুল-বেবিরা, বরফ গলবে কি?
ডিলিমিটেশন বিল: মরিয়া চেষ্টা I.N.D.I.A শিবিরের, স্ট্যালিনের বাড়িতে সনিয়া-মমতা-রাহুল-বেবিরা, বরফ গলবে কি?
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget