এক্সপ্লোর

Private hospital medical services: শর্ত মেনে নিখরচায় পরিষেবার তথ্য জানতে চেয়ে সুবিধাপ্রাপ্ত নার্সিংহোম ও হাসপাতালের কাছে সার্কুলার রাজ্যের

রাজ্যে বিধানসভা ভোটপর্ব শুরুর মুখে চিকিত্‍সা পরিষেবা নিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। সরকারের কাছ থেকে জমি বা অন্য সুবিধা নেওয়া বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে সার্কুলার পাঠাল স্বাস্থ্য দফতর।  প্রশাসন সূত্রে খবর, হাসপাতাল তৈরির সময় যে সব বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম সরকারি জমি বা অন্য সুবিধা নিয়েছে, তাদের বিশেষ শর্ত দেওয়া হয়। 

সন্দীপ সরকার, কলকাতা: সরকারি সুবিধাপ্রাপ্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে সার্কুলার পাঠাল স্বাস্থ্য দফতর। যে সব হাসপাতাল জমি বা অন্য সুবিধা সরকারের থেকে নিয়েছে, তারা নির্দিষ্ট সংখ্যায় রোগীদের বিনামূল্যে চিকিত্‍সা দিয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে।  সুবিধাপ্রাপ্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে গত তিন বছরের হিসেব দিতে বলা হয়েছে ওই সার্কুলারে ৷

রাজ্যে বিধানসভা ভোটপর্ব শুরুর মুখে চিকিত্‍সা পরিষেবা নিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। সরকারের কাছ থেকে জমি বা অন্য সুবিধা নেওয়া বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে সার্কুলার পাঠাল স্বাস্থ্য দফতর।  প্রশাসন সূত্রে খবর, হাসপাতাল তৈরির সময় যে সব বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম সরকারি জমি বা অন্য সুবিধা নিয়েছে, তাদের বিশেষ শর্ত দেওয়া হয়।  সরকার জানিয়ে দেয়, ওই সুবিধা নেওয়ার বদলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম বিনামূল্যে আউটডোরে ২০ শতাংশ রোগীর চিকিত্‍সা করবে। ইনডোরে ১০ শতাংশ রোগীকে বিনামূল্যে পরিষেবা দিতে ওই সব প্রতিষ্ঠান বাধ্য থাকবে।  এখন ভোটের মুখে সেই শর্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি মানছে কি না, বা কতটা মেনেছে, তা জানতে সার্কুলার পাঠানো হল। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি গত তিন বছরে ওই শর্ত কতটা মেনেছে, তার তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য দফতরের ওই সার্কুলারে বলা হয়েছে, সরকারের থেকে জমি বা অন্য সুবিধা নেওয়া হাসপাতাল, নার্সিংহোম গত ৩ বছরে আউটডোর ও ইনডোরে কত রোগীকে শর্তমাফিক বিনামূল্যে পরিষেবা দিয়েছে তার হিসেব দ্রুত সরকারের কাছে পাঠাতে হবে। এই নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দফতর। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে দাবি। 

এখন দেখার, সরকারের কাছে নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালগুলির হিসেব দাখিল প্রক্রিয়া ভোটপর্বের মধ্যেই হয় কি না।

রাজ্যে বিধানসভার নির্বাচনে এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে উঠেছে। আট দফায় এবার ভোট হবে। আগামী ২ মে বেরোবে ভোটের ফলাফল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Whatsapp Age Check: এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget