এক্সপ্লোর

আধিকারিকদের সই ছাড়া সরকারি হাসপাতালের রোগীরা চুক্তিবদ্ধ বেসরকারি ল্যাবে বিনামূল্যে পরীক্ষা করাতে পারবেন না, নতুন নির্দেশিকা রাজ্যের

খরচে রাশ টানতে সরকারি হাসপাতালের সঙ্গে বেসরকারি প্যাথলজি ল্যাবের চুক্তি ছিন্ন করার পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা:  সব সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে সব ধরনের প্যাথলজি পরীক্ষার সুযোগ না থাকায় পদক্ষেপ করেছিল স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতালগুলিকে বলা হয়েছিল, কাছাকাছি কোনও বেসরকারি ল্যাবের সঙ্গে চুক্তি করতে। যাতে সরকারি হাসপাতালের রোগী বিনামূল্যে ওই বেসরকারি ল্যাব থেকে নির্দিষ্ট প্যাথলজি পরীক্ষা করাতে পারেন। কিন্তু এতে অনেক টাকার বিল হচ্ছিল। এই অবস্থায় খরচে রাশ টানতে উদ্যোগী স্বাস্থ্য ভবন।  আগের সিদ্ধান্ত সংশোধন করে নতুন নির্দেশ জারি স্বাস্থ্য দফতরের। স্থাস্থ্য ভবন সূত্রে খবর, নির্দেশিকায়  সরকারি হাসপাতালের সঙ্গে বেসরকারি ল্যাবরেটরির প্যাথলজি টেস্ট সংক্রান্ত চুক্তি খারিজ করে পুনর্মূল্যায়ন করতে বলা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে,  কোনও সরকারি হাসপাতালে নির্দিষ্ট কোনও পরীক্ষা করার পরিকাঠামো না থাকলে দেখতে হবে কাছাকাছি কোনও সরকারি হাসপাতালে তা সম্ভব কি না। যদি তা সম্ভব না হয়, তাহলে ওই প্যাথলজি পরীক্ষা শর্তসাপেক্ষে বেসরকারি  ল্যাবে করানোর অনুমতি দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে প্রেসক্রিপশনে সরকারি হাসপাতালের সংশ্লিষ্ট ডাক্তার, বিভাগীয় প্রধান ও মেডিক্যাল সুপারের সই থাকতে হবে। এই নির্দেশ পাওয়ার পর এনআরএস মেডিক্যাল কলেজ, তাদের সঙ্গে যে বেসরকারি ল্যাবের চুক্তি ছিল, তা খারিজ করেছে।  তবে চিকিত্‍সকদের একাংশর দাবি, এতে হয়রানি বাড়বে রোগীদের। এপ্রসঙ্গে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টর্সের তরফে বলা হয়, এরকম নির্দেশ আগেও দেওয়া হয়েছে।  সমস্ত সরকারি হাসপাতালে টেস্ট করার পরিকাঠামো থাকা উচিত।  এই নির্দেশ দেওয়ার পরিবর্তে  পরিকাঠামো তৈরি করা দরকার ছিল। এতে টেস্টের রিপোর্ট পেতে বিলম্ব হলে রোগীদের ক্ষোভ যাতে ডাক্তারদের ওপর না পড়ে সেটা দেখতে হবে। মেডিক্যাল সার্ভিস সেন্টারের এক আধিকারিক বলেন, এই আউটসোর্সিং না করে পরিকাঠামো গড়ে তোলা হোক।  সেই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে না কেন? এতে রিপোর্ট পেতে দেরি হবে না তো, এটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget