এক্সপ্লোর

ফেসবুক পোস্টে গুজব, বিভ্রান্তি ছড়িয়ে বহু মানুষকে একঘরে করার অভিযোগ, বারাসাতে গ্রেফতার ২ বিজেপি কর্মী

অভিযোগ অস্বীকার করে তৃণমূলকে পাল্টা বিঁধেছে বিজেপি।

বারাসাত: লড়াইটা রোগের সঙ্গে রোগীর সঙ্গে নয়...। এই সময় বেশি করে দাঁড়াতে হবে অসুস্থ মানুষের পাশে। সরকার এই বার্তা দিলেও বার বার উঠে আসছে অমানবিকতার ছবি! এবার গুজব রটিয়ে ও সোশাল নেটওয়ার্কিং সাইটে করা পোস্টের মাধ্যমে কন্টেনমেন্ট জোনের বাসিন্দাদের একঘরে করার অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড। গত ৫ তারিখ এই ওয়ার্ডের অশ্বিনী পল্লিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে পুরসভা। সূত্রের খবর, এলাকায় দু’জনের মৃত্যু হয়েছে করোনায়। ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, ১০ জনের মৃত্যু হয়েছে বলে গুজব রটিয়ে এলাকা স্যানিটাইজ করার ছবি ফেসবুকে পোস্ট করেছে বিজেপি। ফলে, এলাকার নিম্নমধ্যবিত্ত মানুষ আর কোথাও কোনও কাজ পাচ্ছেন না। করোনা-আবহে গুজব ও ফেসবুক পোস্টের মাধ্যমে এলাকার মানুষকে একঘরে করার ঘৃণ্য প্রয়াস চালানা হচ্ছে। সোমবার এই মর্মে বিজেপির বিরুদ্ধে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাসিন্দারা। একই অভিযোগ তৃণমূল নেতৃত্বের। ২৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সমীর তালুকদার বলেছেন, ‘এলাকায় দু’জন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে বিজেপি গুজব সৃষ্টি করে রটিয়ে বেড়াচ্ছে, প্রচুর মানুষ এই এলাকায় মারা গেছেন, এই পাড়ায় ঘরে ঘরে আক্রান্ত। সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিতে গিয়ে এমন অবস্থা হয়েছে এই পাড়ার সুস্থ থাকা পরিবারের মানুষেরা কাজে যেতে পারছেন না, বাজার করতে পারছেন না...। কন্টেন্টমেন্ট জোন হওয়ার আগে থেকেই বিজেপি এসব শুরু করেছে..।’ অভিযোগ পেয়ে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলকে পাল্টা বিঁধেছে বিজেপি। বারাসাতের বিজেপি নেতা শঙ্কর সরকারের পাল্টা দাবি, ‘এরকম অভিযোগ তৃণমূলের মনগড়া এবং বিজেপি মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করে। এলাকা জীবাণুমুক্ত রাখতে তৃণমূল কিছুই কাজকর্ম করছে না....। আমরাই স্যানিটাইজ করে পাড়াটিকে জীবাণুমুক্ত করার কাজ করেছি...তৃণমূলের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে।’ করোনা আবহে উত্তর ২৪ পরগনায় উদ্বেগ অব্যাহত। ফের একবার কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৬ জন, কলকাতায় ৪৫৮ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ১৬ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে গুজব রটানোর অভিযোগকে কেন্দ্র করে দানা বাঁধছে বিতর্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
CM Suvendu Adhikari: নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর,
নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর, "প্রার্থী দিতে পারবে কি তৃণমূল ?.."
Jalpaiguri News: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ
তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ", ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget