এক্সপ্লোর

পলিটেকনিক পড়ুয়াকে মাদক খাইয়ে, কুপিয়ে ‘খুনের চেষ্টা’, গ্রেফতার কলেজেরই ৩ ছাত্র

বীরভূম: বীরভূমে আক্রান্ত পলিটেকনিক পড়ুয়া! এলোপাথাড়ি কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ! গ্রেফতার কলেজেরই তৃতীয় বর্ষের ৩ ছাত্র! সিউড়ি থানার পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে সিউড়ির লম্বোদরপুরের একটি মেস থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় অরিজিৎ ঘোষ নামে চতুর্থ বর্ষের ওই পড়ুয়াকে। তাঁর কোমর ও পায়ে ধারাল অস্ত্রের আঘাত ছিল। অভিযোগ, অরিজিতকে খুনের চেষ্টা করেন তৃতীয় বর্ষের ৩ পড়ুয়া! প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতে অরিজিৎকে মেসে আমন্ত্রণ জানান, সুদীপ্ত বিশ্বাস, সৌরভ মালিক ও সুজয় দাস নামে তৃতীয় বর্ষের ৩ পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, মেসে ৪ জন মিলে মাদক সেবন করেন। তাতে আচ্ছন্ন হয়ে পড়েন চতুর্থ বর্ষের অরিজিৎ। অভিযোগ, সুযোগ বুঝে তাঁকে গামছা দিয়ে বেঁধে ফেলেন ৩ ছাত্র। ধারাল অস্ত্র দিয়ে অরিজিতের পায়ে ও কোমরে কোপানো হয়। এরপর সেখান থেকে পালিয়ে যান ৩ জন। পুলিশ সূত্রে খবর, জ্ঞান ফেরার পর অরিজিৎ কোনওমতে এক বন্ধুকে ফোন করে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ওই মেসে পৌঁছে যান অরিজিতের বেশ কয়েকজন সহপাঠী। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু, কেন তাঁর ওপর হামলা চালাল কলেজেরই ৩ ছাত্র? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ২০১৪-তে কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর সুদীপ্ত বিশ্বাস, সৌরভ মালিক ও সুজয় দাসকে মারধর করেছিলেন অরিজিৎ। তারই বদলা নিতে অরিজিতের ওপর হামলা চালানো হয়েছে বলে তদন্তকারীদের অনুমান। শনিবার ৩ পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। প্রত্যেকের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
Sona Pappu News: ৩৭৭৬৭৪০০০ টাকা আত্মসাৎ! সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিল ইডি
৩৭৭৬৭৪০০০ টাকা আত্মসাৎ! সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিল ইডি
Rajib Banerjee: DP থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে এবার 'বিদ্রোহী' রাজীব বন্দ্যোপাধ্যায়, “দিদিকে হাতজোড় করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না..”
DP থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে এবার 'বিদ্রোহী' রাজীব বন্দ্যোপাধ্যায়, “দিদিকে হাতজোড় করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না..”

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget