এক্সপ্লোর

বালিকাকে ‘ধর্ষণ করে খুন’, উত্তপ্ত বাসন্তী, থানায় বিক্ষোভ, ইঁটের ঘায়ে জখম ওসি

বাসন্তী: দক্ষিণ ২৪ পরগনায় ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। কাকদ্বীপের পর এবার বাসন্তী। এক্ষেত্রেও উঠল পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। যার জেরে বিক্ষোভরত গ্রামবাসীদের হাতে থানার মধ্যেই আক্রান্ত হল পুলিশ! শনিবার সন্ধে থেকে খোঁজ মিলছিল না বাসন্তীর বাসিন্দা এই বালিকার। স্থানীয় সূত্রে খবর, রাতে প্রতিবেশী আলতাফ সর্দারের বাড়ির পিছনে, পরিত্যক্ত রান্নাঘর থেকে দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। পরিবার ও স্থানীয়দের দাবি, বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। রবিবার সকালে অভিযুক্ত প্রতিবেশী যুবক আলতাফ ও তাঁর বাবাকে আটক করে পুলিশ। পরে আটক করা হয় অভিযুক্তর বৌদিকেও। পুলিশ সূত্রে খবর, টানা জেরার মুখে রবিবার রাতের দিকে অভিযুক্ত যুবক অপরাধ কবুল করে। এরপরই বাবা, বৌদি-সহ অভিযুক্ত আলতাফ সর্দারকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের কঠোর শাস্তি চেয়ে সোমবার সকালে বাসন্তী থানায় স্মারকলিপি দিতে যায় হাজার খানেক গ্রামবাসী। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। থানায় ঢোকা নিয়ে পুলিশকর্মীদের সঙ্গে বচসা হয় বিক্ষোভকারীদের। আচমকাই থানা লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে তারা। ইটের ঘায়ে মাথা ফাটে ওসি কৌশিক কুণ্ডুর। স্থানীয়দের অভিযোগ, প্রথমে ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিল পুলিশ। গ্রামবাসীদের দাবি, পুলিশ প্রথমে বলেছিল, এটা ধর্ষণের ঘটনা নয়। ঘটনাস্থলেও প্রথমে আসেনি। অভিযুক্তদের অনেক পর গ্রেফতার করা হয়। যদিও পুলিশের বক্তব্য, অভিযোগ পাওয়ার পর যা যা ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সবই করা হয়েছে। এদিন মৃত বালিকার পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। থানায় গিয়ে কথা বলেন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে। গত বছরের নভেম্বরে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে এই জেলারই কাকদ্বীপ। ধরা পড়েছে মাত্র এক অভিযুক্ত। পুলিশের ভূমিকায় ক্ষোভ রয়েছে পরিবারের। এবার কার্যত তারই পুনরাবৃত্তি বাসন্তীতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget