এক্সপ্লোর
বেলদায় সরকারি আবাসিক স্কুলে প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হস্টেল সুপার

বেলদা: পশ্চিম মেদিনীপুরের বেলদায় সরকারি আবাসিক স্কুলে প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক। অভিযুক্ত হস্টেল সুপার নকুল বেরাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেন হস্টেল সুপার নকুল বেরা। গোটা ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে রাখে পড়ুয়ারা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্কুলের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। সামিল হন গ্রামবাসীরাও। ভিতরে শিক্ষকদের আটকে রেখে তালা ঝুলিয়ে দেওয়া হয়। হস্টেল সুপারকে এলাকায় ঘোরানো হয়। সর্বসমক্ষে তাঁকে জুতোপেটাও করেন গ্রামবাসীরা।
Before You Go
BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর





















