এক্সপ্লোর
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী

বাসন্তী: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। খেড়িয়া গ্রামে তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের সঙ্গে যুব তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের দফায় দফায় সংঘর্ষ। তৃণমূল ব্লক সভাপতি আব্দুল মান্নান গাজির অনুগামীদের মারধরের অভিযোগ যুব তৃণমূল ব্লক সভাপতি আমানুল্লা লস্করের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার যুব তৃণমূল ব্লক সভাপতির। এদিকে, শিমুলতলা গ্রামে যুব তৃণমূল ব্লক সভাপতির অনুগামী আবুল হাসান মোল্লার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ধৃত তৃণমূল ব্লক সভাপতির ছেলে নূর ইলাহি গাজিকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। গুলিকাণ্ডে ১৬ জনের অভিযোগ দায়ের হয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক।
Before You Go
Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর





















