এক্সপ্লোর

ডেঙ্গি নিয়ে উত্তাল বিধানসভা, মশারি নিয়ে বিক্ষোভ বিরোধীদের

কলকাতা: ডেঙ্গির আঁচ এবার রাজ্য বিধানসভায়! অধিবেশন কক্ষ ও বিধানসভার লনেই মশারি খাটালেন বিরোধী বিধায়করা! বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্ব শেষে কংগ্রেস ও বাম বিধায়করা, ডেঙ্গি নিয়ে আলোচনার প্রস্তাব জমা দেন। পাশাপাশি এই ইস্যুতে মুলতুবি প্রস্তাবও আনতে চায় তারা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিবৃতি দেবেন। কেন তাদের না দিয়ে, মন্ত্রীকে বলার সুযোগ দেওয়া হল, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস ও বাম বিধায়করা। অধিবেশন কক্ষের মধ্যেই মশারি টাঙিয়ে ফেলা হয়। চলতে থাকে স্লোগান। হই-হট্টগোলের মধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ডেঙ্গি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত, সরকারি ও বেসরকারি মিলিয়ে ১ লক্ষ ৭৪ হাজার ৪১৭ জনের রক্ত পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২৮ হাজার ৬৩৭ জনের ডেঙ্গি পজিটিভ। সরকারি হাসপাতালে ডেঙ্গিতে ২৩ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ২২ জনের মৃত্যু হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। চন্দ্রিমা যখন বিবৃতি দিচ্ছেন, তখনও আলোচনার দাবিতে অনড় ছিল বাম-কংগ্রেস। অধ্যক্ষ বলেন, এ নিয়ে তিনি পরে সিদ্ধান্ত নেবেন। এরপরই ওয়াক আউট করেন কংগ্রেস ও বাম বিধায়করা। বিরোধীরা যখন হইহট্টগোল করছিল, তখন বিধানসভায় হাজির ছিলেন সরকারপক্ষের মাত্র ৮০-৯০ জন বিধায়ক। এতে ক্ষুদ্ধ সরকারপক্ষের মুখ্যসচেতক নির্মল ঘোষ। সরকারপক্ষের সব বিধায়ককে এসএমএস করে তিনি জানিয়েছেন, শুক্রবার থেকে সবাইকে সময়মতো বিধানসভায় হাজির হতে হবে। ডেঙ্গি নিয়ে রাজনৈতিক চাপানউতোর যখন চরমে, তখন মৃত্যুও অব্যাহত। জ্বরে ভুগে বসিরহাট জেলা হাসপাতালে এদিন মৃত্যু হয়েছে, ধলতিথার চতুর্থ শ্রেণির ছাত্র আরিয়ান গাজির। বুধবার রাতে বারাসতের বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন, বাদুড়িয়ার বাগান আটঘড়া গ্রামের বাসিন্দা বছর আঠানোর রেহেনা বিবি। পরপর মৃত্যুতে আতঙ্কে সাধারণ মানুষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget