এক্সপ্লোর

ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অর্জুন সিংহ-র বিরুদ্ধে বুথে দাদাগিরির অভিযোগ

নৈহাটি: ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অর্জুন সিংহ-র বিরুদ্ধে বুথে দাদাগিরির অভিযোগ। ভোটারদের সচিত্র পরিচয়পত্র দেখতে চাওয়ায় প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসা।ভোটার কার্ড খুঁটিয়ে পরীক্ষা করায় ভোটারদের দেরি হচ্ছিল। দাবি ভাটপাড়ার তৃণমূল প্রার্থীর। অধিকাংশ ক্ষেত্রেই, সচিত্র পরিচয়পত্রে থাকা ছবির সঙ্গে ভোটারের চেহারা মিলছিল না। পাল্টা দাবি প্রিসাইডিং অফিসারের। দাপট তাঁর বেজায়! বিরোধীরা আওয়াজ করতেও ভয় পান! আর তাঁরই এলাকায় কি না প্রিসাইডিং অফিসার নিজের কর্তব্য পালন করতে গিয়েছিলেন! ব্যস, যা হওয়ার তাই! রেগে কাঁই উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অর্জুন সিংহ। প্রকাশ্যেই বচসায় জড়ালেন প্রিসাইডিং অফিসারের সঙ্গে। নিজের মতো করে তকমাও লাগিয়ে দিলেন তাঁর গায়ে! ঘটনাস্থল, ভাটপাড়ার আদর্শ যোগেশ প্রাথমিক পাঠশালা। ঘটনার সূত্রপাত ভোটারদের সচিত্র পরিচয় পত্র দেখতে চাওয়া নিয়ে। বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠায়, সব ভোটারের সচিত্র পরিচয়পত্র দেখার সিদ্ধান্ত নেন প্রিসাইডিং অফিসার। কিন্তু, এতেই আপত্তি তোলেন তৃণমূল কর্মীরা। খবর পৌঁছতে দেরি হয়নি তৃণমূল প্রার্থী অর্জুন সিংহ-র কানে। কিছুক্ষণের মধ্যেই দলবল নিয়ে বুথে হাজির হন। কেন ভোটারদের সচিত্র পরিচয়পত্র দেখতে চাওয়া হচ্ছে তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি! এরপরই বচসা। কিন্তু, ভোটারদের সচিত্র পরিচয়পত্র যাচাই করা তো প্রিসাইডিং অফিসারের কর্তব্য। তা নিয়ে কেন আপত্তি তুলবেন শাসক দলের প্রার্থী? উত্তরে আজব সাফাই অর্জুন সিংহর। তাঁর জবাব, ভোটারদের দেরি হচ্ছে, প্রিসাইডিং অফিসার পাগল। যদিও, প্রিসাইডিং অফিসারের সাফ কথা, অধিকাংশ ক্ষেত্রেই সচিত্র পরিচয় পত্রে থাকা ছবির সঙ্গে ভোটারের চেহারার কোনও মিলই খুঁজে পাচ্ছিলেন না তিনি! ছাপ্পা ভোট ধরা পড়ে যাওয়ার ভয়েই অর্জুনের গোঁসা হয়েছে! দাবি বিরোধীদের। বিরোধীদের কটাক্ষ, আদর্শ পাঠশালায় আদর্শ ভোট করাতে গিয়েছিলেন প্রিসাইডিং অফিসার! কিন্তু, পেশিশক্তির সামনে কি আর আদর্শ-ভোট সম্ভব? জোর যার ভোট তাঁর।

সেরা শিরোনাম

Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget