এক্সপ্লোর

সিপিএমের পোলিং এজেন্ট হওয়ার ‘অপরাধে’ কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন, অভিযুক্ত সেই তৃণমূল

নদিয়া: চতুর্থ দফার ভোট শেষ হওয়ার পর থেকেই ধিকি ধিকি অশান্তির আগুন জ্বলছে নদিয়ায়। হরিণঘাটায় সিপিএম প্রার্থীর পোলিং এজেন্ট হওয়ায়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এক কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগিয়েছে বলে অভিযোগ। কোনওরকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন ওই কংগ্রেস কর্মী। অভিযোগ, হরিণঘাটার সিপিএম প্রার্থী অজয় দাসের পোলিং এজেন্ট হয়েছিলেন কংগ্রেসের শুকুর আলি। সারাদিন কাজকর্মের পর রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন পারুলিয়ার বাড়িতে। হঠাৎ বুঝতে পারেন, দাউ দাউ করে বাড়ি জ্বলছে । সপরিবারে কোনওমতে পালিয়ে বাঁচেন শুকুর। অভিযোগ করেন, জোট প্রার্থীর পোলিং এজেন্ট হওয়ার বদলা নিতে তৃণমূল তাঁর বাড়িতে আগুন লাগিয়েছে। প্রতিবাদে শুক্রবার সকালে হরিণঘাটা থানা ঘেরাও করেন বাম ও কংগ্রেস কর্মীরা।  ওই সময় অন্য কাজে থানায় গেলে, তৃণমূল নেতা চঞ্চল দেবনাথকে নাকি নিগ্রহ করেন আন্দোলনকারীরা। তৃণমূল থানায় এফআইআর করলে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের হঠিয়ে দেয়। এরপর তৃণমূলী তাণ্ডব ফের শুরু হয় বলে অভিযোগ। সিপিএমের প্রাক্তন বিধায়ক ননী মালাকারের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ সহ কয়েকজন সিপিএম নেতাকর্মীকে মারধর করা হয়। যদিও তৃণমূল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে । পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও কংগ্রেসকর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।  হামলার ঘটনায় ধৃত ৩ তৃণমূলকর্মী। আসল দোষীদের ছেড়ে নিরপরাধদের ধরা হচ্ছে, অভিযোগ দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূল সহ-সভাধিপতি শৈবাল লাহিড়ির। ক্যানিংয়ের খাস কুমড়োখালিতে কংগ্রেস প্রার্থী অর্ণব রায়ের নির্বাচনী সভা উপলক্ষে গতকাল এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন কংগ্রেসকর্মীরা। অভিযোগ, সেসময় তাঁদের হুমকি দেয় কয়েকজন তৃণমূলকর্মী। বচসা বাধলে, তৃণমূলের লোকজন কংগ্রেসকর্মীদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। জখম হন ৫ কংগ্রেসকর্মী। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ।         সুজিত মণ্ডল, এবিপি আনন্দ

সেরা শিরোনাম

Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Malda: মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
Durga Puja 2026: জেলবন্দি সুজিত, শ্রীভূমির পুজোতে এবারের থিম কী ?
জেলবন্দি সুজিত, শ্রীভূমির পুজোতে এবারের থিম কী ?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget