এক্সপ্লোর

Durgapur Barrage: দুর্গাপুর ব্যারাজের সেতুতে যান চলাচল বন্ধের নির্দেশ বাঁকুড়া জেলা প্রশাসনের

আজ থেকে আগামী সোমবার, এই পাঁচদিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত দুর্গাপুর ব্যারাজ সেতুতে বন্ধ থাকবে যান চলাচল।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুর ব্যারাজের সেতুতে যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিল বাঁকুড়া জেলা প্রশাসন। ব্যারাজের মেরামতির কারণেই এই নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। আজ থেকে আগামী সোমবার, এই পাঁচদিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত দুর্গাপুর ব্যারাজ সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। তবে দমকল, অ্যাম্বুল্যান্স-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলোকে ছাড় দেওয়া হয়েছে।

তৈরি হওয়ার ৬৬ বছর পর এই নিয়ে দ্বিতীয়বার পুরনো সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারাজের ওপর ওই সেতু ব্যবহার করে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়া যায়। আপাতত ৫ দিন এই সেতু একদিন বন্ধ রাখা হবে।  জেলার সেচ দফতর সূত্রে খবর, ১৯৫২ সালে শুরু হয় দামোদরের ওপর সেতু নির্মাণের কাজ।  ১৯৫৫ সালে শুরু হয় সেতুর ওপর দিয়ে যান চলাচল। নিয়ম অনুযায়ী, ৬০ বছর পর সিমেন্ট দিয়ে ঢালাই করা সেতুর স্বাস্থ্য পরীক্ষার কথা থাকলেও ৬৬ বছর পর এই নিয়ে দ্বিতীয়বার তা হচ্ছে।

প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে ৭ থেকে সাড়ে ৭ হাজার ভারী গাড়ি যাতায়াত করে।  ব্যারাজের মেরামতির জন্য সেতু বন্ধ থাকায় সব গাড়ি রানিগঞ্জ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে জেলা পুলিশ সূত্রে খবর। এর আগে দু’বার দুর্গাপুর ব্যারাজের লকগেট ভেঙে বিপত্তি হয়েছিল। এবার তাই সেতুর স্বাস্থ্য পরীক্ষার সময় ঝুঁকি নিচ্ছে না জেলা প্রশাসন। গত ১ ফেব্রুয়ারি থেকেই সেতুর রাস্তায় যান চলাচল একমুখী করে দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসন সূত্রে খবর, এর আগে ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ করা হয় সেতুর উপর যান চলাচল। ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত দুর্গাপুর ব্যারাজের সেতুর ওপর বন্ধ রাখা হয় যান চলাচল।  সম্পূর্ণ বন্ধ রেখে স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। আবারও ব্যারাজের মেরামতির কারণেই এই নিয়ন্ত্রণ জারি করা হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget