এক্সপ্লোর

‘বন্ধু’ বাবা, মনুয়া ‘উদ্দাম’ জীবনের পথের কাঁটা স্বামীকে সরাতে ব্যবহার করেছেন অজিতকে, তদন্তে পুলিশ

বারাসত:  সত্যিই কি অজিতকে পেতে স্বামীকে সরিয়ে দিয়েছে মনুয়া? নাকি, অজিতকে ব্যবহার করে পথের কাঁটা সরিয়েছে সে? যাতে তার উদ্দাম জীবনে কেউ বাধা হতে না পারে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিয়ের এক মাসের মধ্যেই ছিল ভ্যালেন্টাইন্স ডে। আর সেই দিনেই ছিল জমজমাট পিকনিক...। সেখানে একে অপরের সান্নিধ্যে প্রকাশ্যে খুশিই দেখাচ্ছিল অনুপম-মনুয়াকে। কিন্তু অনুপমের সেই হাসির আড়ালেও কষ্টের কাঁটা রক্তাক্ত করত তাঁকে। পিকনিকে বসে সেকথা স্বীকারও করেছিলেন অনুপম। অনুপমের দাবি ছিল, মনুয়া অনেক ছোটখাটো বিষয়ে যেগুলির প্রয়োজনীয়তা নেই, সেক্ষেত্রেও খুব উত্তেজিত হয়ে পড়ত।  অনেক ক্ষেত্রে গালিগালাজ করত, রূঢ় ভাষায় কথাও বলত। সামান্য কারণে রেগে যেত। পুলিশ তদন্তে জানতে পেরেছে, বাবার সঙ্গে মনুয়ার বন্ধুর মতো সম্পর্ক ছিল। দু’জনে একসঙ্গে মদ্যপানও করতেন। কিন্তু মা মনুয়ার একাধিক সম্পর্ক মেনে নিতে পারতেন না। তাই মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক ভাল ছিল না। তদন্তকারীদের দাবি, জেরার মুখে মনুয়া স্বীকার করেছে, বাবার মতো পুরুষই তার পছন্দ ছিল। পিকনিকের ভিডিওতে অনুপমও স্পষ্ট জানিয়েছেন, মনুয়া তাঁকে তাঁর বাবার সঙ্গে সবসময় তুলনা করায় তিনি আঘাত পেতেন। বাবার মতো পুরুষ চেয়েছিল মনুয়া। ঘরোয়া স্ত্রী চেয়েছিলেন অনুপম। অন্যদিকে, একাধিক পুরুষের সঙ্গে যোগাযোগ ছিল মনুয়ার। তদন্তকারীদের দাবি, সম্পর্কের ভাঙন শুরু সেখান থেকেই।  তদন্তকারীদের দাবি, মনুয়ার জীবনে তার বাবার প্রভাব খুব বেশি। জেরার মুখে সে বার বার জানিয়েছে, বাবার সঙ্গে দেখা করতে চায়। মনুয়ার বাবা স্থানীয় স্কুলের অশিক্ষক কর্মী ছিলেন। বেশ কিছুদিন হল অবসর নিয়েছেন চাকরি থেকে। কিন্তু তদন্তকারীদের প্রশ্ন, বাবার মতো পুরুষ চাইলে কেন অজিতের দিকে ঝুঁকল মনুয়া? অনুপম চাকরি করলেও অজিত তো কিছুই করত না। তাহলে কি প্রেমের অভিনয় করে অজিতকে কাজে লাগিয়ে পথের কাঁটা সরিয়েছে মনুয়া? যাতে তার উদ্দাম জীবনে কেউ বাধা হতে না পারে? খতিয়ে দেখছেন, তদন্তকারীরা।।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE
Anubrata Mondal | মমতার হাত ছেড়ে অনুব্রত মণ্ডলও 'ঋতব্রত তৃণমূল'-এ | ABP Ananda LIVE
Baruipur News । বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন, সূর্যপুর হাটে পুলিশের মাইকে প্রচার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget