এক্সপ্লোর

Petrol Price Hike: সেঞ্চুরি পার করেও ঊর্ধ্বমুখী পেট্রোল, সাইকেল চালিয়ে প্রতিবাদ ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর

জ্বালানির এই মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেই মোদি সরকারের বিরুদ্ধে সুর আরও চড়াল তৃণমূল

সমীরণ পাল, ব্যারাকপুর: লজ্জার সেঞ্চুরি পার করেও, থামছে না পেট্রোলের দৌড়। ডিজেলেও সেঞ্চুরি হল বলে। আর জ্বালানির এই মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেই মোদি সরকারের বিরুদ্ধে সুর আরও চড়াল তৃণমূল। শনিবারের পর রবিবারও পথে নেমে প্রতিবাদ দেখাল শাসকদল। পেট্রোল, ডিজেল সহ রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নিজের বিধানসভা এলাকায় সাইকেল নিয়ে ঘুরলেন ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তী। এদিন ব্যারাকপুর বটতলা থেকে তালপুকুর হয়ে টিটাগড়ে গিয়ে শেষ হয় এই র‌্যালি। সঙ্গে সামিল হন বারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস ও তৃণমূল কর্মীরা।

রবিবার অপরিবর্তিত ছিল পেট্রোল ও ডিজেলের দাম। এদিন লিটার প্রতি পেট্রোলের মূল দাম ৪৫ টাকা ১৩ পয়সা এবং ডিজেল ৪৫ টাকা ৭৫ পয়সা। এর উপর এক্সাইজ ডিউটি বাবদ পেট্রোলে ৩২ টাকা ৯০ পয়সা এবং ডিজেলে ৩১ টাকা ৮০ পয়সা কর নেয় কেন্দ্রীয় সরকার। সেস ও ভ্যাট মিলিয়ে রাজ্য সরকার পেট্রোলে নেয় ১৯ টাকা ৫১ পয়সা এবং ডিজেলে নেয় ১৩ টাকা ১৮ পয়সা। কমিশন বাবদ পেট্রোলে ৩ টাকা ৪৮ পয়সা ও ডিজেলে ২ টাকা ২৩ পয়সা পান ডিলাররা। পেট্রোলে ৫২ টাকা, আর ডিজেলে ৪৪ টাকা মোদি ও মমতা সরকারের কর।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন আরও তীব্র করল তৃণমূল। পথে নামলেন মন্ত্রী, বিধায়করা। কেউ গাড়ি টেনে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন। কোথাও আবার বর-বউ সাজিয়ে গরুরগাড়িতে নিয়ে অভিনবভাবে প্রতিবাদ জানানো হয়। যা নিয়ে শাসক দলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি।যাদবপুরের সাইকেল মিছিল করেন অরূপ বিশ্বাস। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাগুইআটিতে রাস্তায় নামানো হয় নৌকা। কাঠের উনুনে চলে রান্না। চিনার পার্কে তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গরুর গাড়িতে চেপে হয়ে বিক্ষোভ। বালুরঘাটে বর-বউ সাজিয়ে গরুরগাড়িতে চাপিয়ে অভিনব ভাবে প্রতিবাদ দেখায় তৃণমূল। উত্তরপাড়ায় দড়ি ধরে টানা হয় গাড়ি। তাতে হাত লাগান তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। পাশাপাশি পূর্ব বর্ধমানের মেমারিতে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূলের প্রতিবাদে সামিল হন বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Bankura News: পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
Humayun Kabir: থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ?
থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ? " আমার সঙ্গে যে ধরণের..."
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget