এক্সপ্লোর

Dilip Attacks Mamata: "তৃণমূলের কোনও আদর্শই নেই, তাই মানুষ ত্যাগ করছে...", মমতাকে কটাক্ষ দিলীপের

‘করোনা কবে যাবে বলা যাবে না, কিন্তু মে মাসে তৃণমূল ভাইরাস শেষ হয়ে যাবে...’, দাবি বিজেপি রাজ্য সভাপতির

কলকাতা: একদিকে এদিনই বিধানসভায় গিয়ে রিসিভিং সেকশনে ইস্তফাপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। অধ্যক্ষকে ই-মেল করেও ইস্তফাপত্র পাঠান তিনি।

আর অন্যদিকে এই বিদ্রোহের সুরের মধ্যেই ফের একবার বিদ্রোহীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভায় তিনি বলেন, যাঁরা প্রথম দিন থেকে তৃণমূলে ছিলেন, তাঁরা আছেন। দু’একটা জোয়ারে ভেসে যায়। যাঁরা প্রথম দিন থাকে, তারা শেষ দিনেও থাকে। আদর্শ বদল করা যায় না।

এ নিয়ে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কারোর আদর্শ থাকলে তা ত্যাগ করে না। কিন্তু, তৃণমূলের তো কোনও আদর্শই নেই। তিনি যোগ করেন, করোনা কবে যাবে বলা যাবে না, কিন্তু মে মাসে তৃণমূল শেষ হয়ে যাবে। বিজেপি আছে তৃণমূল ভাইরাস থাকবে না।

দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, মমতা নিজেই তো প্রথম থেকে তৃণমূলে ছিল না। ও কী করে বলবে, কে প্রথম দিন ছিল, কে ছিল না?

এরইমধ্যে তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়েছেন পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি তথা আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। বলেন, এরপর হয়তো আমাকে সরিয়ে দেওয়া হবে। জেলা সভাপতি, বিধায়ক বা পুর প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

বুধবার তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন গুসকরা পুরসভার বিদায়ী তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়। জানালেন, শুভেন্দু যা বলবেন, তাই করবেন।

মমতার সভার পরই তৃণমূলের জেলা নেতৃত্বকে নিশানা কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিংহের। জেলা নেতৃত্ব চাইলে দল ছাড়ার হুঁশিয়ারি। বলেন, মনে হয় ওরা একসঙ্গে চলতে চায় না। এভাবে ভোটে জেতা যায় না। এ ব্যাপারে জেলা তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।

তৃণমূল ছাড়লেন বোলপুরের ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ও বিদায়ী কাউন্সিলর। দলে অসম্মান করা হয়েছে বলে দাবি তাঁদের। তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে, দাবি বিজেপির। অন্যদিকে দল ছাড়লেন পটাশপুরের ২ ব্লকের সহ সভাপতি। যা নিয়ে শুরু চাপানউতোর।

বিধানসভা ভোটের আগে বসিরহাট মহকুমায় তৃণমূলের অন্দরে আরও অস্বস্তি! এবার দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা, তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া দফতরের কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি।

বিদ্রোহী ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার। সাড়ে ৪ বছর ধরে কাজ করার সুযোগ পাইনি। কাজের পরিবেশ ছিল না, কেন তা জানি না। দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন তৃণমূল বিধায়ক দীপক হালদার।

পূর্ব মেদিনীপুরের পর, এবার পশ্চিম মেদিনীপুরে তৃণমূলে ভাঙন। দল থেকে ইস্তফা দিলেন শুভেন্দু ঘনিষ্ঠ নেতা। দলের কাছে পদত্যাগপত্র পাঠালেন দাঁতন ব্লকের সাধারণ সম্পাদক রুদ্রাংশু বেরা।

সেরা শিরোনাম

Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget