এক্সপ্লোর

ভূবনেশ্বরে গ্রেফতার ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী

কলকাতা: অবশেষে পুলিশের জালে ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের মুখ তথা সিপিআই (এমএল) রেডস্টার নেতা অলীক চক্রবর্তী। ভাঙড়ে পাওয়ার গ্রিড তৈরির বিরুদ্ধে আন্দোলনে মদত দেওয়ার অভিযোগে, ইউএপিএ ধারায় মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। এরপর থেকেই খোঁজ চলছিল অলীক চক্রবর্তীর। বৃহস্পতিবার ওড়িশার ভূবনেশ্বরের কলিঙ্গ হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেফতার করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, চিকিৎসার জন্য মাসখানেক আগে হায়দরাবাদে হাসপাতালে যান অলীক চক্রবর্তী। চেক আপের জন্য তিনি ভূবনেশ্বরে যাবেন, সেই খবর ছিল তদন্তকারীদের কাছে। সেই মতোই ফাঁদ পাতা হয়। গ্রেফতারি এড়াতে রেডস্টার নেতা নিজের দাঁড়িও কেটে ফেলতে পারেন বলে জানতে পেরেছিলেন তদন্তকারীরা। কিন্তু ভোল বদলেও লাভ হল না। হাসপাতাল থেকে বেরোনোর সময়ই গ্রেফতার করা হয় অলীককে। তাঁকে ভূবনেশ্বরের চন্দ্রশেখরপুর থানায় রাখা হয়েছে। ২০১৩ সালে ২৭২ জন কৃষকের কাছ থেকে ৪০ বিঘা জমি নেয় পাওয়া গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ২০১৪ সালে নতুনহাটের জমিতে শুরু হয় পাওয়ার গ্রিড কর্পোরেশনের, বিদ্যুৎ প্রকল্পের কাজ। ২০১৬-র নভেম্বরে গ্রামবাসীরা এলাকায় বিদ্যুতের খুঁটি পোতা নিয়ে কাশীপুর থানার সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পাঁচ মহিলা সহ দশজনকে গ্রেফতার করে পুলিশ। এরপরই গ্রামবাসীদের পাশে দাঁড়ান অলীক চক্রবর্তী। তৈরি হয় জমি জীবিকা বাস্ততন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। ২০১৭-র ১৭ জানুয়ারি জমি আন্দোলনের জেরে গুলি চলে ভাঙড়ে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আলমগির মোল্লা ও মফিজুল ইসলামের। ওই মাসেই গ্রেফতার হন সিপিআই(এমএল) রেডস্টার নেত্রী ও অলীক চক্রবর্তীর স্ত্রী শর্মিষ্ঠা চক্রবর্তী। তবে অলীক চক্রবর্তীকে গ্রেফতার করে ভাঙড়ের আন্দোলনকে দমানো যাবে বলে দাবি জমি জীবিকা বাস্ততন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purba Medinipur News : পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
Purba Medinipur News : পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
TMC Leader Arrested: গ্রেফতার এবার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
TMC Leader Arrested: গ্রেফতার এবার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Ritabrata Banerjee:সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবার কোন বড় ইস্যু ?
সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবার কোন বড় ইস্যু ? "মুখ্যমন্ত্রী বা বিজেপির রাজ্য সভাপতি নিশ্চিত.."

ভিডিও

#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget