এক্সপ্লোর

Birbhum: মাইকে প্রচারে ভুল স্বীকার, তৃণমূলে ফেরার আর্জি বোলপুরে, সাঁইথিয়ায় শপথ নিয়ে শাসক দলে ৩০০ বিজেপি কর্মী-সমর্থক

তবে, দলের এই ভাঙন নিয়ে চিন্তিত নয় বিজেপি।বীরভূম বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেছেন, ভয়ে, আতঙ্কে ওই কর্মীরা তৃণমূলে যোগদান করছেন। এভাবে বিজেপিকে নিশ্চিহ্ন করা যাবে না।

গোপাল চট্টোপাধ্যায় ও এরশাদ আলম,বীরভূম: মাত্র চারদিনের ব্যবধান। বিজেপি করায় ফের ক্ষমা চেয়ে মাইকে প্রচার দলের কর্মীদের একাংশের। বীরভূমের লাভপুরের পর এবার বোলপুরে।বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর, দিকে দিকে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদনের হিড়িক পড়েছে।
এই প্রেক্ষাপটে শনিবার সকালে বোলপুর পুর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে, মাইক ফুঁকে নিজেদের ভুল স্বীকার করল বিজেপি কর্মীদের একাংশ।সেইসঙ্গে জানালেন তৃণমূলে ফেরার আকুল প্রার্থনা। তাঁরা বললেন, বিজেপির প্ররোচনায় পা দিয়েছিলাম, এটি একটি ভাঁওতাবাজির দল, আমরা ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের স্থানীয়দের কাছে ক্ষমাপ্রার্থী, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই।
বোলপুরের বিজেপি কর্মী মুকুল মণ্ডল বলেছেন,ভুল বুঝে গিয়েছিলাম বিজেপিতে, আমরা তৃণমূলে যোগ দিতে চাই।
বোলপুরের ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায় বলেছেন, ওরা হয়তো ভুল বুঝেছে, ওরা যদি আসতে চায় তাহলে স্বাগত জানাচ্ছি।
মঙ্গলবারই বীরভূমের লাভপুরে, তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালানোর কথা বলে ক্ষমা চেয়ে মাইকে প্রচার করেন কয়েকজন বিজেপি কর্মী। 


Birbhum: মাইকে প্রচারে ভুল স্বীকার, তৃণমূলে ফেরার আর্জি বোলপুরে, সাঁইথিয়ায় শপথ নিয়ে শাসক দলে ৩০০ বিজেপি কর্মী-সমর্থক

অন্যদিকে, রীতিমতো শপথবাক্য পাঠ করে তৃণমূলে ফিরলেন অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের সাঁইথিয়ার বনগ্রাম অঞ্চলের প্রায় ৩০০ বিজেপি কর্মী-সমর্থক। তাঁরা জানিয়েছেন,আমরা ভুল করে বিজেপিতে গিয়েছিলাম।মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, কাজ করেছেন তাতে সামিল হতে, আজ থেকে বনগ্রাম অঞ্চলের প্রধান তুষারকান্তি মহাশয়ের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছি।
দলত্যাগী বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি তাপস সাহা বলেছেন, বিজেপিতে থেকে কোনও কাজ করতে পারছিলাম না, উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ দিচ্ছি।
তবে, দলের এই ভাঙন নিয়ে চিন্তিত নয় বিজেপি।বীরভূম বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেছেন, ভয়ে, আতঙ্কে ওই কর্মীরা তৃণমূলে যোগদান করছেন। এভাবে বিজেপিকে নিশ্চিহ্ন করা যাবে না।
বনগ্রাম পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতা তুষার মণ্ডল বলেছেন,ভবিষ্যতে আরও যোগ অনেকেই দেবে, বিজেপি আর কেউ থাকবে না। সবমিলিয়ে ভুল স্বীকার আর দলবদল ঘিরে সরগরম লাল মাটির জেলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget