এক্সপ্লোর

Birbhum: ইলামবাজারে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন প্রায় ১ হাজার গেরুয়া কর্মী-সমর্থক

"আমরা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছিলাম, অথচ আমাদের যিনি প্রার্থী, তিনি আমাদের কোনও খোঁজ নেননি...", দাবি এক যোগদানকারী কর্মীর

গোপাল চট্টোপাধ্যায়, ইলামবাজার: ফের বীরভূমে বিজেপিতে ভাঙন। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ১ হাজার জন বিজেপি কর্মী-সমর্থক। 

এদিন বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের হাত ধরে ইলামবাজার ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, ইলামবাজার গ্রাম পঞ্চায়েত বিভিন্ন গ্রামের বিজেপির কর্মী-সমর্থকরা শাসক দলে যোগদান করেন। 

প্রসঙ্গত ভোট-পরবর্তী হিংসায় বহু বিজেপি কর্মীর নেতাকে শিকার হতে হয়েছে। কোথাও বাড়ি ভাঙচুর করা হয়েছে, তো কোথাও বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছিলেন তাঁরা। 

সেই পরিস্থিতিতে বিজেপি প্রার্থীর কোনও সহযোগিতা পাননি বলে অভিযোগ তাঁদের। ফলে দীর্ঘদিন ধরে তাঁরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। তাই এদিন সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানিয়েছেন তাঁরা। 

মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বক্তব্য, ইলামবাজার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় ১ হাজার বিজেপি কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছিলেন। তাই এদিন কংগ্রেসে যোগদান করলেন। 

তৃণমূল কংগ্রেসে যোগদানকারী এক বিজেপি কর্মীর বক্তব্য, আজকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। দীর্ঘদিন থেকেই অত্যাচারিত হচ্ছিলাম। আমাদের বাড়ি ভাঙচুর করা হয়েছিল। আমরা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছিলাম, অথচ আমাদের যিনি প্রার্থী, তিনি আমাদের কোনও খোঁজ নেননি। তাই এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।

এর আগে, গত ২৩ তারিখ জেলা নেতৃত্বর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলত্যাগ করেন বিজেপির ১৬ জন বুথ সভাপতি-সহ প্রায় দেড় হাজার কর্মী। নাম লেখান তৃণমূলে।

দলত্যাগীদের অভিযোগকে কার্যত মেনে নিয়ে বিজেপির জেলা সভাপতি জানান, ভোটের পর হিংসা হলেও, আমরা সবার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ফলে ওদের ক্ষোভের যথেষ্ট কারণ আছে।

এর ২ দিন পর, বীরভূমের লাভপুরে শিবির বদলে তৃণমূলে যোগ দেন ১৬টি অঞ্চলের বুথ সভাপতি-সহ প্রায় এক হাজার বিজেপি কর্মী। আর নতুন দলে যোগ দিয়েই, পুরনো দলের বিরুদ্ধে বিষোদগার করেন দলত্যাগীরা।  

বিজেপির জেলা সভাপতি এবার দাবি করেন, ভয় দেখিয়ে ও জোর করে কয়েকজনকে নিজেদের দলে টানছে তৃণমূল। তবে এতে বিজেপির কোনও ক্ষতি হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget