এক্সপ্লোর

Birbhum : সোনার কয়েন বিক্রির লোভ দেখিয়ে প্রতারণা, পুলিশের জালে ৫

Cheating in Birbhum: একটা ফোন কল আর তার মধ্যে ভেসে আসছে ভাঙা ভাঙা গলায় এক ব্যক্তির কিছু কথা। বলা হচ্ছে তাঁর কাছে বেশ কিছু সোনার কয়েন আছে, যেগুলো স্বল্পমূল্যে তিনি বিক্রি করে দিতে চান।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম : সোনার কয়েন বিক্রির প্রতারণার ফাঁদে সর্বস্বান্ত হচ্ছেন একাধিক ব্যক্তি। একটা ফোন-কল আর তার মধ্যে ভেসে আসছে ভাঙা ভাঙা গলায় এক ব্যক্তির কিছু কথা। ফোনের ওপার থেকে বলা হচ্ছে, তাঁর কাছে বেশ কিছু সোনার কয়েন আছে, যেগুলো স্বল্পমূল্যে তিনি বিক্রি করে দিতে চান। অনেকেই লোভের বশবর্তী হয়ে সেই ফোন-কলের সাড়া দিচ্ছেন। তাঁদের নির্দিষ্ট করা জায়গায় নির্দিষ্ট দিনে হাজির হচ্ছেন। মোটা টাকা তাঁদের হাতে তুলে দিয়ে সেই সমস্ত নকল সোনার কয়েন আসল বলে নিয়ে গিয়ে প্রতারিত হচ্ছে মানুষজন।

পুলিশ সূত্রে খবর, এই প্রতারণা চক্রের আঁতুড়ঘর সাঁইথিয়া থানার কল্যাণপুর গ্রাম। গত সাত দিনে এই ধরনের ফোন-কলের উপর ভিত্তি করে পুলিশ সেই সকল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে। যাঁদের কাছে ফোন গিয়েছিল, তাঁদের নিয়ে সাদা পোশাকে ফাঁদ ফাঁদ পাতে পুলিশ। সেই ফাঁদে ধরা পড়ে যায় পাঁচজন ব্যক্তি। তিনজনকে সাঁইথিয়া থানা এলাকা থেকে ধরা হয়। বাকি দু’জনকে গ্রেফতার করা হয় শান্তিনিকেতন থেকে। ধৃতরা প্রত্যেকেই এখন পুলিশ হেফাজতে।

বীরভূমের বাইরে থেকে যে গাড়িগুলি আসছে, সাঁইথিয়া থানার পক্ষ থেকে রাস্তায় সেই গাড়িগুলিকে দাঁড় করিয়ে প্রতারণার বিষয়ে সতর্ক করে দেওয়া হচ্ছে। আরোহীদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি করে লিফলেট। সেই লিফলেটে লেখা থাকছে, ‘এই এলাকায় নকল সোনার কয়েনের প্রতারণা থেকে সাবধান থাকুন। এলাকায় যদি কোনও ফোন যায় আপনার কাছে সোনার কয়েন বিক্রি সংক্রান্ত বিষয়ে, আপনারা সরাসরি থানায় যোগাযোগ করুন।’ সাধারণ মানুষ পুলিশের এই পদক্ষেপে খুবই খুশি।

এ বিষয়ে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি জানিয়েছেন, ‘এরা বহু মানুষকে ফোন করে প্রতারিত করছে। আমরা সেই সমস্ত ফোন প্রাপকদের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষ যাতে নতুন করে প্রতারিত না হয়, তার জন্য সচেতনতামূলক বিভিন্ন রকম প্রচার করা হচ্ছে। আরও কিছু মানুষ যাঁরা পুলিশকে অভিযোগ জানিয়েছেন, তাঁদের সঙ্গে নিয়ে বাকি অপরাধীদের দ্রুত ধরে ফেলা হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget