এক্সপ্লোর

Birbhum Bomb Blast: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ? তীব্র আতঙ্ক রামপুরহাটে

এই বিস্ফোরণকাণ্ড ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা

গোপাল চট্টোপাধ্যায়, রামপুরহাট (বীরভূম) :  পূর্ব বর্ধমানের ভাতার, কেতুগ্রামের পর এবার বীরভূমের রামপুরহাট। ফের বিস্ফোরণ রাজ্যে। আর বাতাসে এভাবে বারুদের গন্ধ বাড়তে থাকায় বাড়ছে আতঙ্কও। বাইরে থেকে দুষ্কৃতীদের এনে বোমা বাঁধা হচ্ছিল, তখনই বিস্ফোরণ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এবারের বিস্ফোরণে আহত হয়েছেন ২ জন। গোটা ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে বিস্ফোরণের ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

শুক্রবার রাতে বিকট শব্দে কেঁপে ওঠে রামপুরহাটের বনহাট পঞ্চায়েতের কালিকাপুর গ্রাম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশাপাশি এই দু’টি বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেখানেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ২ জন আহত বলে গ্রামবাসীদের দাবি। বিস্ফোরণের ঘটনায় উঠে আসছে রাহান শেখ নামে এক ব্যক্তির নাম। অভিযোগ, রাহানের নেতৃত্বেই বোমা বাঁধার কাজ করছিল বহিরাগত দুষ্কৃতীরা। রামপুরহাটের কালিকাপুরের স্থানীয় বাসিন্দারা বলেছেন, 'রাহান বাইরে থেকে লোক নিয়ে এসেছিল। বোম বাঁধছিল। তখনই ব্লাস্ট হয়। পুলিশ এসেছিল। কিন্তু এখান থেকে কাউকে পায়নি। সব চলে গেছিল তো।'

মূল অভিযুক্ত রাহান শেখের রাজনৈতিক পরিচয় আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে এই বিস্ফোরণকাণ্ড ঘিরে রাজনীতি তুঙ্গে। রামপুরহাটের বনহাট পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা জহরুল ইসলাম বলেছেন, 'আমরা পুলিশকে জানিয়েছি, চাই সঠিক তদন্ত হোক। কেন বোমা বাঁধা হচ্ছিল, সেটা যেন জানা যায়। রাহান শেখ আগে বগডিতে থাকত, এখন বনহাটে এসে ছিল। কী করে জানি না।' অপরদিকে, বীরভূমের বিজেপির জেলা কমিটির সদস্য দিলীপ ঘোষ বলেছেন, 'পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে। সবই শাসকদলের কাজ। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার জন্য করা হচ্ছে।'

জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। মূল অভিযুক্ত রাহান শেখ ও সঙ্গীদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি বিস্ফোরণের ঘটনায় আতঙ্কগ্রস্থ স্থানীয়দের আশ্বস্ত করার কাজও চালানো হচ্ছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget