এক্সপ্লোর

বীরভূম: কালে বিজেপিতে যোগদান, রাতেই ঘরওয়াপসি তৃণমূল সদস্যার

'ভয় দেখিয়ে' দলবদল, 'ভয়ে' ঘর-ওয়াপস, অভিযোগ-পাল্টা অভিযোগ শাসক-বিরোধীর

বীরভূম: বিধানসভা ভোটের আগে দলবদলের পালা চলছেই, তবে বীরভূমের দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্যা যা করলেন, তা হার মানাবে অনেককে! সকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে রাতেই ঘরওয়াপসি।

বৃহস্পতিবার সকাল তখন সাড়ে ১১টা। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্যা রফিকা বিবি-সহ প্রায় ১৫০ জন তৃণমূল কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দেন। জেলা বিজেপির সাধারন সম্পাদকের কাছ থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তাঁরা।

দলবদলের সময়, দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রফিকা। বলেন, প্রচুর দুর্নীতি চলছে, একটি ত্রিপল চাইলে পাওয়া যায় না, তাই দলবদল।

ঠিক ১০ ঘণ্টা পর। বৃহস্পতিবার রাত তখন সাড়ে ৯টা। হঠাৎই দুবরাজপুরের তৃণমূলের পার্টি অফিসে হাজির বিজেপিতে যোগদানকারী নেত্রী রফিকা বিবি।

শুধু তাই নয়, বিজেপি ছেড়ে আবারও তৃণমূলে ফিরে এলেন পঞ্চায়েত সমিতির সদস্যা। এবার দুবরাজপুরের বিধায়ক নরেশচন্দ্র বাউড়ির কাছ থেকে তৃণমূলের পতাকা হাতে নিলেন রফিকা।

সেইসঙ্গে বদলে গেল বয়ানও! এবার বললেন, আমি বিজেপির প্ররোচনায় পা দিয়েছিলাম, আমার দলেই আছি। এপ্রসঙ্গে, দুবরাজপুর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি ভোলানাথ মিত্র বলেন, ওর বাবা তৃণমূলের ফাউন্ডার, জন্মলগ্ন থেকে আছেন, পরিবার আমাদের সঙ্গেই আছে।

তৃণমূলের বিরুদ্ধে পাল্টা ভয় দেখানোর অভিযোগ তুলেছে বিজেপি। বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন, তৃণমূল হুমকি দিয়ে পুলিশের ভয় দেখিয়ে আবার তৃণমূলে যোগদান করালো। আসলে এটা তৃণমূলের সংস্কৃতি। এর আগেও দেখেছি কেউ আজকে মারা গেছে সে বলেছে আমাদেরকে তৃণমূল হত্যা করেছে। তার কিছুদিন পরে কোন তৃণমূল কার্যালয়ে কোন নেতার কোলে বসে তাদের বলতে হয়েছে না তৃনমূল মারেনি।

যদিও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যা ছাড়া, বাকি যাঁরা দলবদল করেছিলেন তাঁরা এখনও বিজেপিতেই রয়েছেন।

সেরা শিরোনাম

Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget